আপনি কি নতুন সম্পর্ক শুরু করতে চলেছেন, তাহলে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি

নতুন সম্পর্ক শুরু করার মত আনন্দ হয়তো আর দ্বিতীয় কিছুতে হয় না। যখন কেউ নতুন প্রেমে পড়েন তখন তাঁরা সবকিছুই প্রায় সকলে ভুলে যেতে থাকেন। মনে খুব খুশি লেগে থাকে তাঁদের। নানা ধরনের মধুর কথা মনে ভেসে ওঠে।

তবে নতুন সম্পর্ক শুরু হলে আপনাকে অনেক দিক বিবেচনা করতে হয়। সঠিক পদক্ষেপ নিতে হবে। না হলে সে সম্পর্কে কিন্তু ফাটল ধরতে পারে। আপনি আপনার সম্পর্ককে খুব মধুর রাখতে পারেন এই উপায়গুলি মেনে।

Lifestyle

  • খোলামেলা ভাবে মিশুন

আপনি খোলামেলা ও সৎভাবে আপনার সঙ্গীর সঙ্গে মিশুন। তার থেকে বেশি কিছু প্রথমেই প্রত্যাশা করবেন না। তার সঙ্গে ভালোভাবে মিশলে তবেই আপনি তাঁকে বুঝতে পারবেন। সবকিছুতে তাঁর দোষ ধরবেন না। তাঁকে সব কথা বলবেন। আপনার মনের কথা তাঁকে বলুন। দেখবেন তিনি তাঁর মনের কথা আপনাকে বলবেন।

  • তাড়াহুড়ো করবেন না

যখন আপনার সঙ্গী আপনাকে কিছু বলবেন তখন তাড়াহুড়ো করবেন না। তাঁর কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তিনি যা বলতে চাইছেন সেটা বুঝবেন। কোন কিছু নিয়েই তাড়াহুড়ো করবেন না। প্রথমে তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। আপনি যে তাঁর কাছে খুব বিশ্বস্ত একজন ব্যক্তি তাঁকে তা ভালোভাবে বুঝতে দিন।

স্বাধীনভাবে থাকতে দিন

আপনার সঙ্গীকে সবসময় স্বাধীন ভাবে থাকতে দিন। তাঁর ব্যক্তিত্ব যাতে প্রকাশ পায় সেদিকে আপনিও নজর রাখুন। তাঁকে তাঁর বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে সময় কাটাতে দিন। এবং তাহলেই দেখবেন তিনি আপনার সঙ্গেও ভালোভাবে সময় কাটাবেন। তাঁকে কখনোই খিটখিটে হতে দেবেন না।

  • প্রশংসা করুন

আপনার সঙ্গিনীকে যদি কোনও ভালো কাজ করেন তাহলে তাঁকে সমর্থন করুন। তাঁর প্রশংসা করুন। এতে দেখবেন তিনি মানসিকভাবে খুব খুশি হবেন। আরোও ভালো কাজ করবার চেষ্টা করবেন।

  • অশান্তি করবেন না

প্রতিটি সম্পর্ক চ্যালেঞ্জ ও বাধার সম্মুখীন হয়। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে। সব কাজকে বুঝতে হবে। তিনি যদি কোনও কথা বলেন তা গুরুত্ব দিয়ে বুঝবেন। তাঁর সঙ্গে অযথা ঝগড়া অশান্তিতে জড়াবেন না।

  • কারোর সঙ্গে তুলনা করবেন না

সম্পর্ককে মজবুত রাখতে কখনোই আপনি তাঁর সঙ্গে অন্য কারোর তুলনা করবেন না। তুলনা করলে তিনি কিন্তু মন থেকে খুব কষ্ট পাবেন।

  • বিশ্বাসঘাতকতা করবেন না

সম্পর্কে আবেগ বজায় রাখতে শিখুন। তার সঙ্গে কোনোরকমও বিশ্বাসঘাতকতা করবেন না। যে সম্পর্কে একবার বিশ্বাস হারিয়ে যায় সে সম্পর্ক কিন্তু ভালোভাবে এগোতে পারে না।

  • সম্মান করুন

আপনার সঙ্গীকে সম্মান করুন। তাঁকে কখনোই অবহেলা করবেন না। তিনি কোন কাজ না করতে পারলেও তাঁকে ছোট করবেন না। এতে তিনি কিন্তু খুব কষ্ট পাবেন।

  • সঙ্গীর খেয়াল রাখুন

নিজের সঙ্গীর খেয়াল রাখুন। তাঁর যত্ন নিতে শিখুন। তিনি মানসিকভাবে ভালো আছেন কিনা তা তার কাছ থেকে তা জানুন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+