Dengue: চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, উৎসবের আবহে নিজেকে সুস্থ রাখতে মানুন এই টিপসগুলি
Dengue: হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুর রোগে কেউ আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ সময় মতো রোগের চিকিৎসা না করানো না হলে প্লেটরেট প্রচুর কমে যাবে, তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেই ব্যক্তির। তাই ডেঙ্গু হলে কখনো ফেলে রাখবেন না।
দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। হালকা জ্বর জ্বর, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, ফুসকুড়ি ইত্যাদি দেখলেই বুঝবেন আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হন এবং এই রোগের ঝুঁকি এড়াতে কী কী করবেন। জানুন।

- মশারি টাঙ্গান
এমন অনেকেই রয়েছেন যারা মশারি টাঙ্গান না অর্থাৎ রাত্রিবেলা তারা মশারি না টানিয়েই ঘুমান। তবে এটি একদমই করবেন না। আবার অনেকে রয়েছেন যারা মশারি টাঙিয়ে ঘুমালে তাঁদের দমবন্ধ লাগে। আর যদি সেটি একদমই না পারেন তাহলে জানলায় মশার নেট লাগাতে পারেন এবং মশার ধূপ জালিয়ে আপনি ঘুমাতে পারেন। দেখবেন কোনও মশাই যেন আপনাকে না কামড়াতে পারে।
- বন্ধ রাখুন জানলা দরজা
বাড়ির দরজা জানালা সব সময় বন্ধ করে রাখার চেষ্টা করুন। বিশেষ করে সকালের দিকে, কারণ এই সময়েই সকালের দিকে এই ডেঙ্গুর মশা ঘুরে বেড়ায়। জানলায় যদি নেট থাকে তাহলে ঠিক আছে, না থাকলে জানলা বন্ধ করে রাখাই ভালো।
- লম্বা হাতার জামা কাপড় পরুন
ডেঙ্গু রোগের ঝুঁকি এড়াতে আপনি সবসময় লম্বা হাতে জামা কাপড় পরুন। যাতে মশা আপনাকে হাতে পায়ে কখনোই না কামড়াতে পারে সেদিকে লক্ষ্য রাখুন। বাইরে গেলেও আপনি এমন জামা কাপড়ি পরবেন ।
- বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন
বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, দেখবেন কোথাও যেন জঙ্গল না হয়। আর কোথাও যদি ঘাস রাখেন তা কেটে ছোট ছোট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন । কোথাও জল জমতে দেবেন না অর্থাৎ মশার লার্ভা জাতে না জন্মায় সেদিকে নজর রাখবেন।
- মশা তাড়াতে কোন গাছ লাগাবেন
যদি পারেন বাড়ির কোনঅ লেবুর গাছ, ইউক্যালিপটাস, ইত্যাদি গাছ লাগাতে পারেন। এঈ গাছ গুলি যদি আপনার বাড়িতে থাকে তাহলে কখনোই মশা আপনার বাড়ির ধারে কাছে ঘেষবে না।

- চিকিৎসকের পরামর্শ নেবেন
শরীর খারাপ দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, তাঁদের কথা মেনেই চলবেন, তাহলে এই রোগ থেকে দ্রুত মুক্তি মিলবে।
- বেশি করে জল খান
শরীরকে ডিহাইড্রেড হতে দেবেন না। প্রচুর পরিমাণে জল খাবেন। তাহলে কিন্তু ডেঙ্গু রোগের ঝুঁকি আপনারও কমবে। এই সময়ে ভালো-মন্দ খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন।
- জানুন লক্ষণ
কাঁপুনি দিয়ে জ্বর আসা, সর্দি কাশি। খেতে ইচ্ছা না হওয়া, বমি বমি ভাব, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা দেখা যায়। তাই ডেঙ্গু হলে যদি আপনি বুঝতে পারেন বা এই ধরনের লক্ষণ দেখেন তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান ও ডেঙ্গু থেকে তাড়াতাড়ি সুস্থ হন।












Click it and Unblock the Notifications