Smooth Skin: ত্বককে মসৃণ ও মোলায়েম করতে মানুন এই টিপসগুলি

ত্বকের যত্ন নেওয়া প্রত্যেকেরই দরকার। সারা বছর ধরে ত্বকের যত্ন নিতে হয়। না হলে ত্বক রুক্ষ হয়ে যাবে। ফেটে যাবে, মোলায়েম থাকবে না, জেল্লা থাকবে না, না হলে ত্বকে নানা রকম সমস্যা দেখা দেবে। তাই ত্বকের যত্ন নেওয়া দরকার। যদি আপনি মোলায়েম, উজ্জ্বল ত্বক পেতে চান মানুন এই টিপসগুলি। তাহলে কীভাবে যত্ন নেবেন।

ত্বককে সর্বদা হাইড্রেড রাখার চেষ্টা করুন, প্রচুর পরিমাণে জল খান, না হলে ত্বক ক্রমশ শুকিয়ে যেতে থাকবে, না সেই সঙ্গে ত্বক রুক্ষ হতে থাকবে। আর শরীরও জলশূন্য হতে থাকবে।

Smooth Skin

সানস্ক্রিম মাখুন

প্রতিদিন ঘরে বাড়ি থেকে রোদ্দুরে বেরোবার সময় বা অফিস যাওয়ার সময় অবশ্যই এস পি এফ ৩০র একটি সানস্ক্রিম মাখবেন। সূর্যের ক্ষতিকারক ইউ ভিরশ্মি যেন আপনার ত্বককে ক্ষতিগ্রস্ত না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন।

কী কী রাখবেন খাদ্য তালিকায়

রোজ সুষম খাদ্য খাবার চেষ্টা করবেন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাবেন, খাদ্য তালিকায় রাখবেন ফল, শাকসবজি, গোটা শস্য, চর্বি বিহীন প্রোটিন, মাংস, দুধ ইত্যাদি খাবার নিত্যদিন খান।

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খান

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খান, স্যামন মাছ খাওয়ার চেষ্টা করুন। খান আখরোটও। এগুলি খেলে আপনার ত্বক খুব ভালো থাকবে। সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও ফিরবে।

এক্সফোলিয়েশান

ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড সেল কমান। এর জন্য সপ্তাহে অন্তত দু থেকে তিনবার ফেস স্ক্রাব ব্যবহার করুন। ডেড স্কিন সেল ঝরে গেলে আপনার ত্বকে উজ্জ্বলতা বাড়বে এবং ত্বক হবে মসৃণ ও মেলায়েম। নিয়মিত স্ক্রাব করার সময় না থাকলে অতত সপ্তাহে একদিন স্ক্রাব করুন।

রোজ ব্যায়াম করুন

নিয়মিত ব্যায়াম করুন, যাতে আপনার শরীরে ঘাম না হয় সেদিকে লক্ষ্য রাখুন। চিকিৎসকেরা বলছেন, ত্বক ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করুন। যাতে আপনার ঘাম হয় এবং শরীরকে সঠিকভাবে কাজ করাবার চেষ্টা করুন। রক্ত সঞ্চালন ঠিক করুন।

gym


পর্যাপ্ত পরিমাণে ঘুমান

একটি ব্যক্তির রোজ ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানো দরকার। তাহলে আপনার ত্বক ভালো থাকবে, শরীরে সতেজ থাকবে, বলিরেখা অনেকটাই কমবে এবং চোখের নিচের কালশিটে দাগ-ছোপও কমে যাবে।

মানসিক চাপ কমান

ত্বক ভালো রাখতে মানসিক চাপ কমান। মানসিক চাপের কারণ মানুষের শরীরে নানান রকম রোগ বাসা বাঁধে। তাঁর প্রভাব পড়ে ত্বকে, তাই মানসিক চাপ কমান। ত্বক রাখু উজ্জ্বল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+