Smoking Effects: শুধু ফুসফুস নয়, মস্তিষ্কের জন্যও ধূমপান বিপজ্জনক, কী বলছেন গবেষকেরা
ধূমপান করা স্বাস্থ্যের জন্য খুব খারাপ, এটি ক্যানসার রোগের কারণ- এধরনের বিজ্ঞাপন আমরা প্রায়ই দেখতে পাই। তবে ধূমপানের কারণে যে মস্তিষ্কের উপর খারাপ প্রভাব পড়ে তা হয়তো আমরা অনেকেই জানি না। ধূমপানের রয়েছে অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও। সম্প্রতি গবেষণায় দেখা গেছে, ধূমপান করলে মস্তিষ্কের আকার নাকি ছোট হতে থাকে। ধূমপানের কারণে অনেক ব্যক্তিদেরই কিন্তু শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন।
আবার ধূমপানের কারণে ফুসফুসেও নানান সমস্যা হয়। এমন কি হার্টেরও সমস্যা হয় অনেকের। যারা নিত্যদিন ধূমপান করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবথেকে বেশি থাকে। ধূমপান করতে করতে আপনি হঠাৎই ধূমপান ছেড়ে দিতেই পারেন। তবে যে ক্ষতি আপনার আগে হয়েছে তা থেকে আপনি কিন্তু সহজেই মুক্তি পাবেন না।

- কেন বাড়ছে ডিমেনশিয়া রোগের লক্ষণ
গবেষকেরা বলছেন, অনেকেই কিন্তু জেনেটিক্স কারণেও ধূমপান করেন বা অন্যকে দেখেও কিন্তু অনেকের ধূমপান করার ইচ্ছা জাগে। গবেষণা দেখা গেছে, একজন ব্যক্তি যত বেশি সিগারেট খান তার মস্তিষ্কের সমস্যা তত বেশি বাড়তে থাকে। এমন কি ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আগে থেকেই আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনাকে সুস্থ থাকতে হবে। কোন কোন সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে দেখুন।
- রোজ হাঁটুন বা ব্যয়াম করুন
শারীরিক কার্যকলাপ ঠিক রাখতে হবে, আপনাকে প্রত্যেকদিন ব্যায়াম করতে হবে। না হলে প্রচুর পরিমাণে হাঁটতে হবে। অনেকক্ষণ বসে থাকবেন না, তাহলে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে।
- রোজ খান এই খাবারগুলি
নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন সবুজ শাকসবজি থেকে ফলমূল। তবে, প্রক্রিয়াজাত খাবার একদমই খাবেন না। খাদ্য তালিকা থেকে এই ধরনের খাবার বাদ দেওয়ার চেষ্টা করুন। তবেই কিন্তু ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি পাবেন।
- মানসিক চাপ কমান
মানসিক চাপ কমান, আপনার মস্তিষ্ক যাতে ভালো থাকে, সেদিকে নজর রাখুন। যতটা পারবেন দাবা খেলার চেষ্টা করুন, এতে মস্তিষ্কের বিকাশ ক্রমশ বাড়তে থাকে।












Click it and Unblock the Notifications