দুপুরে খাবার খাওয়ার পরেই ঘুম পায়, কিন্তু কেন, কোন রোগের লক্ষণ, জানুন
অনেকেরই কিন্তু দুপুরবেলা খাবার খাওয়ার পর খুব ঘুম পায়। জানেন কি কেন ঘুম পায়? কখন কি এই প্রশ্ন আপনার মনে জেগেছে? পুষ্টিবিদদের মতে, প্রয়োজনের তুলনায় বেশি খেলে শরীরে ইনসুলিনের মাত্রা উঠানামা করে। যেকোনও খাবার খাওয়ার পরেই রক্তে সুগার নিয়ন্ত্রণের জন্য আপনার প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করতে থাকে।
তাই বেশি পরিমাণে খেলে প্যানক্রিয়াস বেশি ইনসুলিন উৎপন্ন করে। আর এই কারণে শরীরে ঘুমের হরমোন তৈরি হয়। এই হরমোন আপনার মস্তিষ্কে গিয়ে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোনে পরিণত হয়। এই মেলাটোনিনই হল ঘুমের হরমোন।

- রক্তে শর্করার মাত্রা বাড়বে
যত খাবার ভারী খাবেন তত বেশি ইনসুলিন তৈরি হবে। যা রক্তে শর্করার মাত্রাকে বাড়িয়ে দেবে। আপনি যদি খাবার পর ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার শরীরে শক্তি আসতে আসতে কমতে থাকবে। এতে কাজে অলসতাও আসতে পারে।
- কী কী খাবার খাবেন না
বিশেষজ্ঞদের মতে, আপনি যদি বেশি প্রোটিন বা কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেয়ে ঘুমান তাহলেই কিন্তু আপনার ঘুম বেশি ভালো হবে। এতে মেলাটোনিনের উৎপাদন বাড়ে। যেমন- ডিম, পালং শাক, দুধ, সয়াবিন, প্রোটিন জাতীয় খাবার, দুগ্ধপণ্য খাবার, পনীরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাছাড়াও ভাত, রুটি, পাস্তা, কুকিজ ভুট্টা মিষ্টি জাতীয় খাবারে কার্বোহাইড্রেট বেশি থাকে। এগুলি খাওয়ার পরেই কিন্তু দুপুরবেলা আপনার ঘুম বেশি পাবে।
- রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন
আবার অনেক ক্ষেত্রে যদি আপনার রাতে সঠিকভাবে ঘুম না হয় তাহলেও কিন্তু আপনার বিশ্রামের দরকার। তখনও কিন্তু আপনার ঘুম পেতে পারে। তাই প্রত্যেকদিন সাত থেকে আট ঘন্টা অবশ্যই রাতে ঘুমাবেন।
- হাঁটবেন রোজ
সেই সঙ্গে প্রত্যেকদিন নিয়মমাফিক কাজ করার সঙ্গে সঙ্গে ওয়াক আউট করবার চেষ্টা করবেন। এতে শ্বাস-প্রশ্বাস ভালোভাবে নিতে পারবেন। যে কারণে আপনার রাতে ভালো ঘুম হবে। আমরা শুধু খাবার খেয়েই শরীর সুস্থ রাখতে পারি তা কিন্তু নয়, হাঁটারও কিন্তু খুব গুরুত্ব রয়েছে। শরীর যদি সারাদিন ক্লান্ত থাকে তাহলেও কিন্তু আপনার খাবার খাওয়ার পর ঘুম পেতে পারে।
- ভারী খাবার এড়িয়ে চলুন
ভারী খাবার, জাঙ্ক ফুড কখনোই দুপুরবেলা খাবেন না। কখনোই খিদে পেটে রাখবেন না। তাহলে কিন্তু খাবার ভালো হজম হবে না। যে ক্ষেত্রে আপনার দুপুরে ঘুম পেতেই পারে। বেশি প্রোটিন যুক্ত, চর্বিযুক্ত খাবার দুপুরবেলা খাওয়া এড়িয়ে চলুন। এগুলি খেলে আপনার ঘুম পাবে ও শরীরের শক্তি কমতে থাকবে। তাই দুপুর এবং রাতে বেশি খাবার খাবেন না। হালকা খাবার খান। তবেই কিন্তু ক্লান্ত লাগবে না।
- সকালে যারা বেশি ঘুমান
এমন অনেকেই রয়েছেন, যারা রাতে ভালোভাবে ঘুমান না, সকালের দিকে বেশি ঘুমান। তারা সকালবেলা ঘুমানোর পর যদি ঘুম থেকে উঠে কোনও কাজ করেন তাতে কিন্তু ততটা শক্তি পান না। তারপরে দুপুরে খাবার পরেও কিন্তু তাদের ঘুম বেশি পরিমাণে পায় তাই আগেই সাবধান হোন আপনি।
- কী কী সমস্যা হয়
দুপুরে খাবার পর যদি আপনার ঘুম পায় তাহলে আপনি কিন্তু ডায়াবেটিস, অ্যালার্জি, নিদ্রাহীনতা, রক্তাল্পতা, থাইরয়েড, হজমের সমস্যায় ভুগতে পারেন। তাই আগেই সাবধান হোন আপনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications