Sleep Super Foods: রাতে ভালো ঘুমানোর জন্য খান এই খাবারগুলি
Sleep Super Foods: প্রতিটি মানুষের কিন্তু রাত্রিবেলা ভালো ঘুমের দরকার, না হলে সারাদিন তাঁর শরীর ক্লান্ত থাকবে। কাজে কোনঅ রকম ইচ্ছা থাকবে না, শরীরে শক্তি থাকবে না, কিন্তু দিন যত যাচ্ছে মানুষের মানসিক চাপ বাড়ছে তাত বাড়ছে। কিন্তু অনেকেরই ঘুম সঠিকভাবে হয় না, আবার খাবার হজম না হলেও ঘুমের নানান সমস্যা ডেখা দেয়, শুধু তা নয়, নানান কারণে কিন্তু মানুষের ঘুমের সমস্যা দেখা দেয়। তবে ঘুম যদি সঠিক না হয়, তাহলে নানান রোগেরও কিন্তু শিকার হতে হয়, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তাঁরা বলছেন এমন অনেক খাবার রয়েছে, যেগুলো আপনি রাতে ঘুমোনোর আগে খান, তাহলে আপনি নিশ্চিন্তে সারারাত ঘুমোতে পারবেন, দেখুন কোন কোন খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

কিউই
কিউই ফলের নাম সকলেই প্রায় কম বেশি শুনেছেন, চিকিৎসকেরা বলছেন, কুউই ফল খাওয়া স্বাস্থ্যের জন্যেও খুব ভালো। যে ব্যক্তি রাতে ঘুমাবার আগে কিউই ফল খান তাদের রাতের ঘুম খুব ভালো হয়, শুধু তাই নয়, ঘুমোনোর এক ঘন্টা আগে দুটি কিউই খেয়ে কিন্তু আপনাকে ঘুমোতে হবে, এটিতে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। তাছাড়া যদি আপনার শরীরে ফোলেটের ঘাটতি থাকে, সেটিও কিন্তু পূরণ হবে।
চর্বি যুক্ত মাছ
গবেষণায় দেখা গেছে, চর্বিযুক্ত মাছ খেয়ে যদি রাতে কেউ শোন, তাহলে তিনি খুব ভালো ঘুমাবেন সারারাত। যদি পারেন প্রত্যেক সপ্তাহে তিনদিন করে হলেও স্যামন মাছ খান। এটি খেলে আপনার ঘুম খুব ভালো হবে। এই মাছে ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। এটি শরীরের সেরোটোনিন নিয়ন্ত্রণে সাহায্য করে।
বাদাম
বাদাম, আখরোট, পেস্তা, কাজু খেলে ঘুম খুব ভালো হয়, বাদামে মেলাটোনিন, ম্যাগনেসিয়াম, জিঙ্কের মতন খনিজ উপাদান রয়েছে। তাছাড়াও এটি খেলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে।

ভাত
ভাত খেয়ে যদি আপনি রাতে ঘুমান, তাহলে আপনার ঘুম খুব ভালো হবে। জাপানে প্রাপ্তবয়স্কদের ওপর একটি গবেষণা চালিয়ে গবেষকেরা দেখেছেন যে, ব্যক্তি নিয়মিত ভাত খান তাঁর ঘুম রাতে খুব ভালো হয়। যদিও তারা ভাতের থেকে রুটি বা নুডুলস বেশি খান। ভাতে কার্বোহাইড্রেট থাকে। তাই খাওয়ার চার ঘন্টা আগে ভাত খেলে খুব ভালো ঘুম হয়।
দুগ্ধজাত খাবার
যদি আপনি রাতে ভালো ঘুমোতে চান তাহলে দুধ, দই, পনির অর্থাৎ দুগ্ধ জাতীয় খাবার খান। প্রাপ্তবয়স্কদের ঘুম ভালো হওয়ার জন্য তারা নিত্যদিন ব্যায়াম করতে পারেন। এটি করলে আপনাদের শরীরও ভালো থাকবে। সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে থাকবে, তাছাড়া রাতে ঘুমও হবে ভালো।












Click it and Unblock the Notifications