Sleep Disorders: বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ, কী বলছেন চিকিৎসকেরা
একটি মানুষের আট ঘন্টা করে ঘুমানো দরকার, না হলে তার শরীর ভালো লাগে না। কাজ করার ইচ্ছা চলে যায়, তবে আমরা অনেকেই সময়ের অভাবে ৮ ঘন্টা ঘুমাই না, তাতেও আমার আমাদের নানান সমস্যা হয়।
আবার এমনই অনেকে রয়েছেন যারা ৮ ঘণ্টার বেশি ঘুমান, চিকিৎসকেরা বলছেন, প্রচুর পরিমাণে ঘুমানো কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো না। এতে আপনার শরীরে নানান অসুবিধা হতে পারে, কী কী অসুবিধা সম্মুখীন হতে পারেন আপনি, দেখুন।

অলস হয়ে যাবেন
যদি আপনি অতিরিক্ত ঘুমান তাহলে আপনার কাজ করার ইচ্ছা কমে যাবে, আপনি ক্রমশ অলস হয়ে যাবেন। কোনোও কাজেই আপনি একাগ্রতা বাড়বে না, কোনও কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না। সব সময় আপনার নিজেকে হতাশ হতাশ বলে মনে হবে।
হৃদরোগে ঝুঁকি বাড়বে
চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তি অতিরিক্ত ঘুমান তার হৃদরোগে ঝুঁকি ক্রমশ বাড়ে। আমেরিকান অ্যাকাডেমি অফ স্লিপ মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে দেখা গেছে, ৯ থেকে ১১ ঘন্টা ঘুমানো মানুষের হৃদরোগের সম্ভাবনা সব থেকে বেশি। প্রায় ৩০ থেকে ৩৮ শতাংশ মানুষ এই কারণেই হৃদরোগে আক্রান্ত বর্তমান সময়ে।
ওজন বাড়বে
অনেকক্ষণ ঘুমালে আপনার শরীর ক্রমশ খারাপ হয়ে উঠবে, এতে আপনার ওজন ক্রমশ বাড়তে থাকবে। প্রচুর পরিমাণে মোটা হয়ে যাবেন। শুধু তাই নয়, আপনার হজমে ও নানান সমস্যা দেখা দেবে। সমীক্ষায় দেখা গেছে, যে ব্যক্তি রোজ ৯ থেকে ১০ ঘন্টা ঘুমান তিনি প্রচুর পরিমাণে মোটা হয়ে যান।

মাথাব্যথা
এমন অনেকে রয়েছেন যারা ছুটির দিনে অনেকক্ষণ ঘুমান অর্থাৎ প্রায় তারা সারাদিনই ঘুমান, তবে যখন তারা ঘুম থেকে ওঠেন, তাদের মাথাব্যথার মত সমস্যা হয়, কারণ যদি আপনি অনেকক্ষণ ঘুমান তাহলে আপনার শরীরে প্রচুর পরিমাণে সেরোটিন নামক এক হরমোন নিঃসৃত হবে। যা আপনার মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে দেবে না। এই কারণে আপনি মাথাব্যথার শিকার হতে পারেন।
কোমর ও শরীর ব্যথা
আপনি প্রচুর পরিমাণে ঘুমোন, তাহলে আপনার কোমর ও শরীর ব্যথা হবে, এতে আপনার শরীর কখনোও সক্রিয় থাকবে না। শরীরের রক্ত চলাচল সঠিকভাবে হবে না। যার কারণে আপনার শরীর, পিঠ এবং কোমর ব্যথা হতে পারে। সঠিকভাবে রক্ত সঞ্চালন হবে, রক্ত সঞ্চালন ঠিক করতে আপনি নিত্যদিন ব্যায়াম করুন।












Click it and Unblock the Notifications