Skin Care Tips In Winter: শীতকালে ত্বককে উজ্জ্বল ও তৈলাক্ত রাখবেন কীভাবে, জানেন
শুরু হয়ে গিয়েছে শীতের মরসুম, আর এসময় ত্বক কিন্তু ডিহাইড্রেট হতে থাকে, অনেক সময় ত্বকে র্যা শও বেরোয়, ত্বকও শুষ্ক হয়ে যায়, আর তা থেকে মুক্তি পেতে ও তৈলাক্ত ত্বক ধরে রাখতে আমাদের পুষ্টিসম্মত খাবার খাওয়া দরকার, সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়াও দরকার। যদি আপনি তৈলাক্ত ত্বক পেতে চান তাহলে মানুন এই টিপসগুলি।
শীতকালে ত্বককে তৈলাক্ত রাখতে প্রচুর পরিমাণে জল খাবেন, যাতে শরীর হাইড্রেট না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। সব সময়ে জল খেতে ভালো নাও লাগতে পারে, তখন আপনি শশা খেতে পারেন , সেই সঙ্গে ফলের রসও খেতে পারেন। এটি খেলে কখনও আপনার শরীর ডিহাইড্রেট হবে না।

- সানস্ক্রিন মাখবেন
যখন রোদুরে বেরোবেন তখনও কিন্তু সানস্ক্রিন মাখবেন, যাতে সূর্যের ক্ষতিকারক ইউ ভি রশ্মি আপনার ত্বককে কখনোই নষ্ট না করতে পারে, সেদিকে কিন্তু নজর দেবেন তাহলে কিন্তু আপনার ত্বক এমনিতেই তৈলাক্ত থাকবে।
- নিত্যদিন ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন
অতিরিক্ত মেলানিনের ফলে ত্বক অনেক সময় কালো হয়ে যায়, যার জন্য চুলকানি, ফুসকুড়ি, ব্রণের মতন নানান অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে, শীতকালে কীভাবে ত্বকের যত্ন নেবেন, দেখুন। শীতে যদি আপনার ত্বক শুষ্ক থাকে তাহলে ফেসওয়াশ ব্যবহার করুন। বাইরে থেকে আসার পর অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন।
- রোজ ক্রিম মাখবেন
ত্বককে শীতকালের সুন্দর রাখতে এবং তৈলাক্ত রাখতে রোজ কিন্তু ক্রিম মাখবেন। এতে আপনার ত্বক কিন্তু উজ্জ্বল থাকবে এবং শুষ্ক হবে না। সেই সঙ্গে আপনার ত্বক টান টান থাকবে।
- মুখে মাখুন এই ফেসপ্যাক
শীতকালে ত্বককে সুন্দর রাখতে নিত্যদিন মুখে অ্যালোভেরা ও হলুদের ফেসপ্যাক মাখুন, এটি বাড়িতে তৈরি করতে পারবেন আপনি। যদি আপনি পাঁচ থেকে সাত মিনিট এই ফেসপ্যাকটি মুখে মাখতে পারেন তাহলে আপনার ত্বক উজ্জ্বল হবে। তেমনি আপনার ত্বকে কোনও দাগ থাকবে না।
- গাজর ও মধু মুখে মাখুন
ত্বক ভালো রাখতে শীতকালে গাজর ও মধুর ফেসপ্যাক মাখতে পারেন। এতে ত্বক আপনার সম্পূর্ণ হাইড্রেট থাকবে। গাজরে যেহেতু বিটা ক্যারোটিন থাকে, সেহেতু এটি মুখে লাগালে আপনার ত্বকের মৃত কোষ দূর হবে।












Click it and Unblock the Notifications