Sitting For Too Long: অনেকক্ষণ বসে কাজ করছেন, শরীরে বাসা বাঁধছে না তো কঠিন রোগ!

বর্তমান সময়ে সকলেই প্রায় ব্যস্ত। তাছাড়া এই গতিশীল জীবনে কেই বা ফাঁকা বসে থাকে বলুন তো! এই গতিময়তার সময়ে আমরা সকলেই প্রায় বসে কাজ করে থাকি। বেশিরভাগ মানুষই কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে কাজ করছেন, তা অফিসে হোক কিংবা বাড়িতে।

তবে, সারাদিন বসে এভাবে কাজ করলে আমাদের পিঠের ব্যথা অনেকেরই বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, অনেকক্ষণ বসে কাজ করলে আপনার শরীরের নানান রকম রোগ বাসা বাঁধতে পারে। তবে কী কী রোগ হওয়ার সম্ভাবনা থাকে, দেখুন।

Sitting For Too Long

স্ট্রোকেরও সম্ভবনাও বাড়ে

চিকিৎসকেরা বলছেন, যদি আপনি অফিসের ডেস্ককে বা বাড়িতে একটানা বসে কাজ করেন বা অনেকক্ষণ ধরে টিভি দেখেন তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে। শুধু তাই নয়, আপনার স্ট্রোকেরও সম্ভবনাও বাড়বে। আর সেই সঙ্গে আপনি যদি মদ খান বা ধূমপান করেন বা বাইরের খাবার বেশি খান, তাহলে আপনার হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা প্রবল। এতে আপনার শরীরের হাড় গুলি আসতে আসতে ক্ষইতে থাকে এবং আপনার গাঁটে গাঁটে ব্যথা অনুভব হয়, তার কারণ, আপনার শরীরের রক্ত সঞ্চালন ঠিকঠাক হয় না। রক্তচাপ ক্রমশ বাড়তে থাকে, যে কারণে আপনার শরীর ক্রমশ খারাপ হতে থাকে।

সিগারেট খাওয়া ত্যাগ করুন

বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষই কম্পিউটারে দীর্ঘক্ষণ ধরে বসে কাজ করি, যখন মাথায় চাপ লাগে তখন বাইরে গিয়ে অনেকেই সিগারেট খেয়ে আসেন। তবে তা কিন্তু তার শরীরের জন্য খুব বিপদজনক। যা আপনার অজান্তেই হার্টের ক্ষতি করছে, তা হয়তো আপনি নিজেও জানেন না। তাই সিগারেট খাওয়া ছাড়ুন।

ধমনী সঠিক ভাবে কাজ করতে পারে না

দীর্ঘক্ষণ বসে কাজ করলে এথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি বাড়ে। ধমনী সঠিকভাবে কাজ করে না। আপনার হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বাড়বে, কারণ রক্তসঞ্চালন যেহেতু শরীরে ঠিকঠাক হয় না, এতে আপনার শরীরে ধমনী সঠিকভাবে কাজ করে না।

Sitting For Too Long

রক্ত সঞ্চালন সঠিক ভাবে হবে না

দীর্ঘক্ষণ বসে কাজ করলে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় না। তাই শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করে। হার্ট অ্যাটাক হয়, সেই কারণেই শরীরে নানান সমস্যার সৃষ্টি হয়। তাই যাতে আপনার শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালন হয় সেদিকে খেয়াল রাখুন। সকাল বেলা ঘুম থেকে নিত্যদিন ব্যয়াম করুন বা বাইরে সকালে হাঁটতে যান।

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে

যে সকল ব্যক্তি অনেকক্ষণ চেয়ারে বসে কাজ করেন, তাদের রক্তচাপের ঝুঁকি ক্রমশ বাড়ে। তাদের প্রেসার হাই হতে থাকে। শারীরিকভাবে তারা কখনোই সুস্থ থাকে না। তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, তাই হার্ট ভালো রাখতে আপনারা সেই ধরনের খাবার খাবেন এবং নিত্যদিন ব্যায়াম করার চেষ্টা করবেন।

ওজন বাড়বে

দীর্ঘক্ষণ বসে কাজ করলে আপনি ক্রমশই মোটা হতে থাকবেন অর্থাৎ আপনার ওজন ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। এতে আপনার শরীরে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি দেখা দেবে। সেই সঙ্গে ডায়াবেটিস ক্রমশ বাড়তে থাকবে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

কীভাবে শরীর সুস্থ রাখবেন

১) কাজের ফাঁকে মাঝে মধ্যে উঠে হাঁটবেন, এতে আপনার শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে বা আপনি মাঝে মধ্যে দাঁড়িয়ে শরীরটাকে একটু নাড়াচাড়া করাবেন। হাত-পা নাড়াচাড়া করার চেষ্টা করবেন, তাহলে আপনার শরীরের রক্ত সঞ্চালন।

২) রোজ অফিস যাবার আগে অন্তত ১৫০ মিনিট ব্যয়াম করার চেষ্টা করবেন। জোরে হাঁটবেন বা সিঁড়ি দিয়ে অফিসে ওঠার চেষ্টা করবেন, লিফট এড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলে আপনি এগুলি থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+