Sinus: সাইনাস থেকে মুক্তি পেতে রোজ পাতে কী খাবার রাখবেন, কোন খাদ্যই বা এড়িয়ে চলবেন

আমাদের দেশে সাইনাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা প্রচুর। এটি হলে মাথায় ভীষণ ব্যথা হয়, এই ব্যথা সহ্য করা খুব কঠিন। সাইনাস আমাদের মাথায় অবস্থিত একটি প্রকোষ্ঠ । যার কাজ ভেন্টিলেশন ঠিক রাখা, সেই ভেন্টিলেশন এর কাজে বিঘ্ন ঘটলে যে সমস্যা হয় আমরা চলতি ভাষায় তাকে সাইনাস বলি। তবে ডাক্তারি পরিভাষায় তাকে সাইনোসাইটিস বলা হয়।

এই প্রকোষ্ঠগুলোর ঝিল্লিপর্দায় বায়ু চলাচল স্বাভাবিক না থাকলে বা মিউকাস জমলে প্রবল প্রদাহ হয়, এই সময়ে সাইনাস অঞ্চলে খুব ব্যথা হয়। চিকিৎসকদের মতে, অনেকের নাকের হাড় বাঁকা থাকলে এই সমস্যা হয় আবার অ্যালার্জির কারণে সাইনোসাইটিস হয়ে থাকে। একে আমরা সাইনাস বলি। ডাক্তারি পরিভাষায় একে আমরা সাইনোসাইটিস বলা হয়। এটি থেকে মুক্তি পেতে এমন কিছু খাবার রয়েছে সেগুলো যদি আপনি নিত্যদিন খেতে পারেন, আর কী কী খেতে পারবেন না, দেখুন।

Sinus

  • উষ্ণ গরম জল

যখন আপনি সাইনাসে আক্রান্ত হবেন সে সময় উষ্ণ গরম জলে এক চিমটি হলুদ এবং গোলমরিচ দিয়ে ফুটিয়ে সেই জলটা খেতে পারেন। এটি খেলে আপনার গলা অনেকটা ব্যথা কমবে। মাথা ব্যথা থেকেও মুক্তি পাবেন।

  • ভেষজ চা

সাইনাস থেকে মুক্তি পেতে ভেষজ চা খেতে পারেন। জলকে ভালো করে ফুটতে দিন। তারপরে তাদের গোলমরিচ, লবঙ্গ, তুলসী পাতা, আদা চায়ের গুঁড়ো দিয়ে ভালো করে ফোটান। এক কাপ জলকে হাফ কাপ করে ফেলুন। তারপর তা নামিয়ে সেটাতে সামান্য পরিমাণ মধু দিন। এটি খেলে আপনার সাইনাস তাও কমবে। লবঙ্গ, গোলমরিচ প্রচুর পরিমাণ অ্যান্টিইনফ্লেমমেন্টরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল থাকে।

  • চিকেন স্যুপ

সর্দি- কাশি বা সাইনাস থেকে মুক্তি পেতে সবথেকে কার্যকরী ঘরোয়া ওষুধি হলেও মুরগির সুপ অর্থাৎ চিকেন স্যুপ। চিকেন স্যুপ খাওয়া স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো। চিকেন স্যুপ খেলে আপনার সাইনাস কমবে খুব দ্রুত।

  • দুধ ও হলুদ খান

সাইনাস থেকে মুক্তি পেতে আপনি হলুদের সঙ্গে উষ্ণ গরম দুধ রোজ রাতে একগ্লাস করে খেতে পারেন। হলুদে এনজাইম থাকে। হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়েল বৈশিষ্ট্য থাকে। তাই এটি খেলে আপনার দ্রুতই সাইনাস থেকে মুক্তি পাবেন।

এমন অনেক খাবার রয়েছে যেগুলি আপনি এড়িয়ে চলারই চেষ্টা করবেন, এগুলি খেলে আপনার সাইনাসের ব্যথা সহজে অনেকটাই কমবে, দেখুন সেগুলি কী কী।

Sinus

  • দই

যাদের সাইনাস রয়েছে তারা কখনোই দই খাবেন না। এতে আপনার ঠাণ্ডা লাগতে পারে। এটি খেলে আপনার সর্দি, মাথা ব্যথা, গলা বাঁধার মতন নানার সমস্যার সৃষ্টি হবে।

  • কোলড্রিংস জাতীয় বা ঠাণ্ডা পানীয়

যারা সাইনাস বা সাইনোসাইটিসে ভুগছেন তারা কখনোই কোলড্রিংস বা ঠাণ্ডা পানীয় খাওয়া এড়িয়ে চলুন। আবার বেশি চিনিযুক্ত খাবারও খাবেন না। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা কমবে। অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এধরনের খাবার এড়িয়ে চলুন।

  • কলা

কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে যাদের ঠাণ্ডা বা ফ্লু লাগার ধাত রয়েছে তারা কখনোই কলা খাবেন না, যদি আপনার কলা খেতে ইচ্ছা করে তা কিন্তু সূর্যাস্তের আগে খাবেন। সূর্যাস্তের পরে কখনোই কলা খাবেন না। এতে আপনার গলা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে।

  • রাতে ভাত ফল খাবেন না

সাইনাসের সমস্যায় যারা ভুগছেন তারা কখনোই রাতে ফল বা ভাত খাবেন না। এতে আপনার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে মাথা যন্ত্রণা হবারও প্রবণতা থাকবে প্রবল। তাই রাতেই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+