শীতে বাড়ে সাইনাসের সমস্যা, ঘরোয়া এই টোটকাগুলিতেই মিলবে রেহাই
সাইনাস বা সাইনোসাইটিস রোগ সম্পর্কে অনেকেই জানেন। এই রোগের প্রধান লক্ষণ হল নাকের চারপাশ ফুলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। দম বন্ধ লাগে, মাথাব্যথা হয় , সেই সঙ্গে প্রচন্ড পরিমাণে সর্দি হয়, চোখ নাক, মুখ ফুলে যেতে থাকে। আবার অনেকের নাক দিয়ে জল পড়তে থাকে।
এই সমস্যায় যারা ভোগেন, তাদের কোনও কাজই তারা সেভাবে করতে পারেন না। শীতকালে এই সমস্যা কিন্তু ক্রমশ বাড়তে থাকে। তাই এই ঘরোয়া উপায়গুলির মাধ্যমে কিছুটা হলেও সুস্থ বোধ করবেন আপনি। জানুন কী কী করবেন।

- ভাপ নেবেন
শ্বাস-প্রশ্বাসের সময় এই সময়ে শ্বাস নিতে খুব কষ্ট হয় । তাই এই সময়ে ভাপ নেওয়া খুব দরকার। কারণ এসময়ে নাকের মধ্যে জমে থাকা শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে। যদি আপনি ভাপ নেন, তাহলে নাকের ভেতরে শ্লেষ্মা পাতলা করে দেবে। এতে শ্বাস ভালোভাবে নিতে পারবেন। তাই এক থেকে দুবার এই ভাপ আপনি দিনে নিতে পারেন। এতে জলে সামান্য কর্পূর, পুদিনা তেল দিয়ে এটি করলে আপনি খুব সহজেই এই উপকার পাবেন।
- আদা
আদা খাওয়া দাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আন্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। নাক বন্ধ থেকে মাথা ব্যথা কমাতেও সাহায্য করে। তাই আপনি আদা দিয়ে চা বানিয়ে খেতে পারেন দুই থেকে তিন বার। হলুদ
হলুদ দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সাইনাসের ঝুঁকি কমাতে হলুদ খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। তাছাড়া সাইনাসের সমস্যা কমাতে এটি খুব ভালো কাজ করে। এক গ্লাস গরম দুধের সঙ্গে হাফ চামচ হলুদ দিয়ে মিশিয়ে খেতে পারেন। এতে আপনার গ্যাস- অম্বলের সমস্যা কমবে।
- রসুন
রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। যা সাইনাসের ঝুঁকি কমাতে সাহায্য করে। রসুনের খোসা ছাড়িয়ে দু তিনটি রসুন কুচি করে গরম জলে দিয়ে আপনি খেতে পারেন। এটি খেলে আপনার নাক ফুলে যায়, কিংবা ব্যথা হয় তা থেকেও মুক্তি পাবেন।
- দারচিনি
দারচিনি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। চিকিৎসকদের মতে, এই দারচিনি যদি আপনি নিত্যদিন খেতে পারেন বা শুধু যদি খেতে পারেন তাহলে ভালো। না হলে এক গ্লাস উষ্ণ গরম জলে দারচিনি গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। সারাদিনের দু’বার খাবেন। এতে সাইনাসের যেকোনও সমস্যা থেকে মুক্তি পাবেন।












Click it and Unblock the Notifications