Side Effects of Pizza: গরম গরম পিৎজা খাচ্ছেন, অজান্তেই করছেন না তো শরীরের ক্ষতি?
সন্ধ্যে হলেই খিদে পেলেই আমরা কোনও ফুড ডেলিভারি অ্যাপ বা কাছের কোনও দোকানে অর্ডার দিয়ে দিই পিৎজা। গরম গরম চিকেন পিৎজা খেতে কার না ভালো লাগে বলুন! আবার রেস্টুরেন্টে গেলেও আগেই অর্ডার দি এই লোভনীয় খাবার। তবে জানেন কি এই পিৎজা আপনার শরীরে কত ক্ষতি হতে পারে?
পিৎজা খাওয়া কি স্বাস্থ্যের জন্য সত্যিই ভালো, এটি খেলে শরীরের কি কি ক্ষতি হয়, জানুন এখান থেকে।

হৃদরোগের ঝুঁকি বাড়ে
প্রক্রিয়াজাত মাংস বা পনির দিয়ে যখন পিৎজা তৈরি করা হয়, তা খেলে আপনার হৃদরোগের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। কারণ এতে থাকে স্যাচুরেটেড ফ্যাট, যা আপনার আপনার কোলেস্টেরলের মাত্রাকে হু হু করে বাড়িয়ে দেয়, যদি আপনি নিয়মিত এটি খান তাহলে আপনার শরীরের অনেক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে।
ওজন বৃদ্ধি পায়
সুন্দর চেহারা ধরে রাখার জন্য রোজ ডায়েট করছেন, অথচ সন্ধ্যেবেলা হলেই খাচ্ছেন পিৎজা, তবে জানেন কি এটি খেলে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে। এক টুকরো পনির পিৎজাতে ৪০০ গ্রাম ক্যালরি থাকে, তাই যদি আপনি দুই বা তিন স্লাইস পিৎজা খান তাহলে আপনার ৮০০ থেকে ১২০০ ক্যালোরি শরীরে ঢুকবে।

ক্যালোরি বাড়ে
একজন ব্যক্তির সারাদিনের ২০০০ ক্যালোরি খাওয়া প্রয়োজন। যদি সেই ব্যক্তি কয়েকটি স্লাইস পিৎজা খান, তাহলে আপনার শরীরে ৬০-৭০ শতাংশ ক্যালোরি ভরে যাবে। তারপর সারাদিনের অন্যান্য খাবারের ক্যালোরি আরোও ভরে যাবে, যখন দুই হাজার অতিক্রম করবে, তখন আপনার শরীরে ক্যালোরির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাবে। আর যে কারণে আপনার ওজন হু হু করে বাড়বে। তাই এখনই সচেতন হোন।
ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ায়
চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তি নিয়মিত পিৎজা খান তার ক্যানসার হবার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ, এতে সসেস, থাকে, প্রক্রিয়াজাত মাংস থাকে, যা আপনার অন্ত্র ও পাকস্থলীতে ক্যানসারের ঝুঁকিকে ক্রমশ বাড়িয়ে তুলবে।
বাড়িতেই বানান পিৎজা
যদি আপনি পিৎজা প্রেমিক হয়েই থাকেন তাহলে ঘরে বানিয়ে নিন না পিৎজা । দেখবেন সেটি খেলে আপনার শরীরও যেমনি ভালো থাকবে, তেমনি খেতেও ভালো লাগবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications