Side Effects of Bread: ব্রেকফাস্টে রোজ খাচ্ছেন পাউরুটি, নিত্যদিন খাওয়া কি শরীরের জন্য ভালো?
বর্তমানে মানুষ খুবই ব্যস্ত, তাই এসময় সকালে অফিসে যাওয়ার তাড়া থাকে সকলের, সেই সঙ্গে আবার বাচ্চারা স্কুলে যায়, তাদের জন্য সব সময় ব্রেকফাস্ট বানানোর সময় হয় না। তাই সকলেই ভরসা করে পাউরুটিকে।
বাটার দিয়ে পাউরুটি সকালে খান অনেকেই। খেতেও সুস্বাদু লাগে। তবে আমরা যে রোজ পাউরুটি খাচ্ছি সেটা কি আদৌও খাওয়া ভালো? এটি খেলে কি শরীর ভালো থাকে?

- কেন খাবেন না পাউরুটি
চিকিৎসকেরা বলছেন, যদি আপনি আটটা বা গমের তৈরি রুটি খান, তাহলে আপনার শরীরে ফাইবার ঢুকবে। এতে শরীর ভালো থাকবে, তবে পাউরুটিতে কিন্তু তেমন কোনোও পুষ্টিগুণ নেই। এটি প্রসেসিং করা একটি খাবার। এতে নুনের পরিমাণ কিন্তু বেশি থাকে। এটি শরীরে জন্য ক্ষতিকারক।
- ওজন বাড়ে
গবেষকরা বলছেন, যে ব্যক্তি নিত্যদিন পাউরুটি খান তার ওজন হু হু করে বাড়তে থাকে। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, থাকে চিনিও। তাই এটি খেলে ওজন বাড়বেই।
- সোডিয়াম বেশি পরিমাণে থাকে
চিকিৎসাকেরা বলছেন, ময়দায় সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। আর পাউরুটি তৈরি হয় ময়দা দিয়ে। তাই এটি খেলে আপনার শরীর আরোও ক্ষতি হবে। সোডিয়াম যেমনি কম খাওয়া ভালো না, তেমন অত্যাধিক পরিমাণে সোডিয়াম খাওয়া কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয়।
- কোলেস্টেরলের মাত্রা বাড়বে
আবার গবেষণায় দেখা গেছে, রোজ যদি আপনি পাউরুটি খান তাহলে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা হু হু করে বাড়তে থাকবে। শুধু তাই নয়, হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দেবে। হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনিও যদি নিত্যদিন ব্রেকফাস্টে পাউরুটি রাখেন, তা এড়িয়ে চলার চেষ্টা করুন।
- ডায়াবেটিস রোগীরা খাবেন না
পাউরুটি প্রচন্ড পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, সুগার রোগী বা ডায়াবেটিস রোগীদের জন্য খাওয়া একদমই ভালো নয়। এতে আপনার রক্তের শর্করার মাত্রা বাড়তে পারে, তাই রোজ পাউরুটি ব্রেকফাস্টে রাখবেন কিনা তা ভেবে দেখবেন!












Click it and Unblock the Notifications