Shoes Cleaning Tips: কাদা, নোংরায় আপনার পছন্দের জুতো নষ্ট হচ্ছে, কীভাবে করবেন পরিষ্কার?
জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে জুতোও কিন্তু পরিষ্কার রাখা খুব দরকার। না হলে অফিস যাওয়ার সময় দেখতে বেশ খারাপ লাগে। তবে সাদা জুতো হলে তা কিন্তু পরিষ্কার রাখা খুব কষ্টকর।
আবার যারা স্কুলে যায়, বাচ্চারা, তাঁরা কিন্তু দ্রুত জুতো নোংরা করে ফেলে, আর সেই জুতো পরিষ্কার করা খুব কষ্টকর, সহজে কোন কোন উপায়ে, কীভাবে জুতো পরিষ্কার করবেন, দেখুন।

- টুথপেস্ট লাগান
আপনি নোংরা জুতোতে টুথপেস্ট লাগিয়ে একটি ভেজা কাপড় বা ব্রাশ দিয়ে ভালো করে ঘষুন। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিন, তারপর জুতোটি শোকান, দেখবেন আপনার জুতো চকচক করছে, একদম আগের মতো হয়ে যাবে।
- বেকিং সোডা
জুতো পরিষ্কার করতে বেকিং সোডা খুব কাজে দেয়, এক চামচ বেকিং সোডা কিছুক্ষণ জলে ভিজিয়ে নিন। তারপর সেই জলটি আপনার জুতোতে লাগান এবং আসতে আসতে জুতোটি ঘষুন। এটা দেখবেন আপনার জুতো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে।
- হাইড্রোজেন পারঅক্সাইড
জুতো পরিষ্কার করতে আপনি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন। এক চামচ বেকিং সোডার সঙ্গে এটি মেশান। এটি মেশানোর পর আপনার জুতোতে লাগান। তারপরে সামান্য ঘষুন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন, এতে আপনার জুতো চকচক করবে।
- ভিনিগার
ভিনেগার কিন্তু যেকোনোও দাগ পরিষ্কার করতে সক্ষম। এক চামচ ভিনিগারে এক চামচ নুন মেশান। তারপর এটি জুতোয় লাগিয়ে আসতে আসতে ঘুষুন, এতে জল দিয়ে ধুলেই আপনার জুতো পরিষ্কার হয়ে যাবে। একদম নতুনের মতো হয়ে যাবে।
- লেবুর রস
লেবুর রস দিয়ে খুব সহজেই জুতো পরিষ্কার করা যায়। আপনি এক চামচ লেবুর রস নিয়ে এক কাপ জলে মেশান। তারপর সেটি জুতোতে লাগান। তারপর আসতে আসতে পরিষ্কার করুন। এতে খুব সহজেই আপনার জুতো পরিষ্কার হয়ে যাবে, একদমই নতুনের মতো। এই উপায়েই আপনি আপনার জুতো পরিষ্কার রাখবেন।












Click it and Unblock the Notifications