মহা শিবরাত্রিতে ভোলেবাবাকে এই বিশেষ ক্ষীরটি নিবেদন করুন, যা স্বাস্থ্যের জন্যও উপকারী

মহা শিবরাত্রি সকলের কাছেই অত্যন্ত বিশেষ একটি দিন। এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসে পালিত হয় এই উৎসব। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি পড়েছে মহা শিবরাত্রি উৎসব। এদিনে সকলে শিব ঠাকুরকে জল নিবেদন করার পাশাপাশি ভোগ নিবেদন করে থাকেন।

আপনি যদি এই বিশেষ দিনে মহাদেবকে ভোগ দিতে চান, তাহলে এটি কিন্তু দিতে পারেন। আপনি কিন্তু উপোস ভাঙার পর এটি খেতেও পারেন। এটি স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। আর খেতেও অসাধারণ। মহা শিবরাত্রিতে আপনি মাখানা, নারকেল দিয়ে একটা ক্ষীর তৈরি করে দিতে পারেন। কীভাবে বানাবেন, বানাতেই বা কী কী লাগবে, জানুন।

ছবি সৌজন্য- pexels

বানাতে কী কী লাগবে

নারকেল, চিনি, ঘি, জাফরান, দুধ, কাজুবাদাম, কিশমিশ, আর ড্রাই ফুটস।

জানুন বানানোর নিয়ম

প্রথমে আপনাকে একটি প্যানে ঘি দিতে হবে। দিয়ে মাখানা দিয়ে তাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে মাখানা নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে পেস্ট করে নিন। তারপরে একটা নারকেলকে ভালোভাবে কুচিয়ে নিন। তারপরে অন্য একটি প্যানে দুধ দিয়ে ভালোভাবে দুধ গরম করে তাতে যে পেস্ট করা মাখানা দিয়েছেন, দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে নিন। তাতে সামান্য কুড়ানো নারকেল দিয়ে সামান্য পরিমাণ জল দেবেন। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন।

তারপরে অন্য একটি প্যানে ঘি দিন, দিয়ে ভালো করে গরম করে নিন। তাতে সামান্য পরিমাণ চিনি আর কিছুটা জল দিন দিয়ে। তাতে চিনির একটি সিরাপ তৈরি করুন। তারপর রেখে দিন। তারপরে ক্ষীর ঘন হয়ে এলে চিনির সিরাপটি তাতে দিয়ে দিন। তারপরে এলাচগুঁড়ো দিয়ে দিন। তাহলে সঙ্গে কিছু ড্রাইফুটস দিয়ে দিন। পারলে জাফরান দিতে পারেন।

তাহলেই তৈরি হয়ে যাবে আপনার মাখানা নারকেল ক্ষীর। এতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন থাকে। এটি আপনি শুধু যে মহাদেবকে ভোগ দিতে পারবেন, তা কিন্তু নয়। এটি কিন্তু আপনি নিজেও খেতে পারবেন। এটি খেতে অসাধারণ। স্বাস্থ্যের জন্য খুব ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+