ফ্রেন্ডশিপ ডেতে বন্ধুদের পাঠান এই বার্তাগুলি, কীভাবে এই দিন করবেন আরও স্পেশাল, জানুন
বন্ধু মানেই মন খারাপের সঙ্গী। বন্ধু মানেই হাসি মাখা এক সুন্দর সম্পর্ক। যে কিনা নিমেষের মধ্যে জীবনের সব কিছুকে পাল্টে দিতে পারে। দুঃখে থাকলে বন্ধুদের সঙ্গে সময় কাটালে কিন্তু হাসা যায়। মনের কষ্ট তাদের সঙ্গে শেয়ার করা যায়।
যারা নিঃস্বার্থভাবে সর্বদাই পাশে থাকে, তাদেরই কিন্তু বলা হয় বন্ধু। ৩০ জুলাই অনেকে দেশেই কিন্তু এই ফ্রেন্ডশিপ ডে পালন করা হয়। তবে আমাদের দেশে প্রতিবছর অগাস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় 'ফ্রেন্ডশিপ ডে’। যা চলতি বছর পালিত হচ্ছে ৪ অগাস্ট, রবিবার।

যদিও বন্ধুত্বের কোনদিন হয় না। প্রতি বছরের মতন এবছরও কিন্তু আপনি আপনার বন্ধুদেরকে শুভেচ্ছা জানাতে পারেন এই বার্তাগুলির মাধ্যমে। সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে সময় কাটাতে পারেন।
দেখুন কী কী বার্তা পাঠাবেন
- বন্ধু হোক সারা জীবনের, চির সবুজ, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
- বন্ধু মানেই অভিমান, ঝগড়া ভুলে আবারও কাছাকাছি আসা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
- যখন তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে, সে তোমার ওপর বিশ্বাস রাখবে, সেই তো তোমার প্রকৃত, আসল বন্ধু।
- বন্ধুরা পাশে থাকলেই সময় ভালো যায়, মন খারাপের সঙ্গী সেই বন্ধু, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
- বন্ধু তো তারাই যে জীবনের সবটুকু, সব খারাপ জেনেও তোমার পাশে থেকে, তোমাকে ভালবাসবে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
- আজ কীভাবে বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন
ঘুরতে যান
এই ফ্রেন্ডশিপ ডেতে আপনি আপনার বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটান। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। যে জায়গাগুলো আপনারা পছন্দ করেন, সেই জায়গায় গিয়ে ঘুরুন। একসঙ্গে মজা করুন। দেখবেন এতে বন্ধুত্বের সম্পর্ক আরও ভালো হবে আপনাদের।
রেস্তোরা যেতে পারেন
আজকে সব বন্ধুরা মিলে আপনারা কোনও রেস্তোরাঁ গিয়ে খেতে পারেন। গল্প গুজবে কাটিয়ে দিতে পারেন সময়টা। তবে অবশ্যই হাতে কিন্তু ফ্রেন্ডশিপ ব্যান্ড পরাতে একদমই ভুলবেন না।
লং ড্রাইভে যেতে পারেন
যদি আপনার বন্ধুরা লং ড্রাইভ করতে পছন্দ করেন, তাহলে দেরি না করে আজকের দিনে লং ড্রাইভে বেরিয়ে পরুন। হাসি, মজা, পুরানো দিনের কথায় কথায় ফ্রেন্ডশিপ ডেকে করে তুলুন আরও খুশির।
সিনেমা দেখতে পারেন
যদি আপনার বন্ধুরা ও আপনি সিনেমা দেখতে ভীষণ পছন্দ করেন, তাহলে দেরি না করে, আজকেই একটা মন মতন সিনেমা দেখে সময় কাটান। না হলে বাড়িতে বন্ধুদের ডেকে এনে একটা জমিয়ে পার্টিও করতে পারেন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি আনন্দে কাটিয়ে দিন।












Click it and Unblock the Notifications