শহীদদের স্মরণ করে স্বাধীনতা দিবসে বন্ধু থেকে আত্মীয়দের পাঠান এই শুভেচ্ছা বার্তাগুলি
ব্রিটিশ সাম্রাজ্যের শাসন থেকে ভারতকে স্বাধীন করতে রক্ত ঝরিয়ে ছিলেন দেশের বীর সন্তানরা। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা লাভ করছিল। চলতি বছর ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করবে আমাদের দেশ। ২০০ বছর ধরে চলা ব্রিটিশের শাসনের সামনে বুক চিরে রক্ত ঝরিয়ে লাখো লাখো মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করেছিলেন।
তাঁদের সেই বলিদান আজও আমাদের কাছে অনুপ্রেরণা যোগায়। এই স্বাধীনতা দিবসে আপনি আপনার বন্ধুবান্ধব থেকে আত্মীয়দের, কাছের মানুষকে কিছু শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। প্রতিবছর থিমের মাধ্যমে পালিত হয় এই দিনটি। চলতি বছরের থিম হল বিকশিত ভারত। দেখুন কী কী পাঠাবেন।

কাছের মানুষকে স্বাধীনতা দিবসে পাঠান এই বিশেষ বার্তাগুলি
১) এই স্বাধীনতা দিবসে ভারতের শান্তি ও ঐক্য সুরক্ষার শপথ গ্রহণ করি আমরা।
২) শহীদদের বলিদান কখনও আমরা ভুলবো না। তারা আমাদের হৃদয় থাকবে আজীবন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল
৩) আমাদের দেশ স্বাধীন করবার জন্য যারা অত্যাচারিত হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তারা হলেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। ১৫ অগাস্ট তাঁদের সম্মান জানানোর দিন।
৪) শহীদদের জন্য আজ আমরা স্বাধীন। তাঁদের সম্মান জানানোর এই বিশেষ দিন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৫) স্বাধীনতার রঙ আপনার জীবনকে সুখ, সমৃদ্ধিতে আরও রাঙিয়ে তুলুক।
৬) স্বাধীনতার চেতনায় ভরা এই দিনটি আমরা একসঙ্গে পালন করছি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।
৭) একটি স্মরণীয় দিন উদযাপনের জন্য শুভেচ্ছা জানাই আপনাকে।
৮) এই বিশেষ দিনে বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। তারাই আমাদের দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৯) আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।
১০) আজ আমরা মুক্ত, সবাই মিলে উদযাপন করি ৭৮ তম স্বাধীনতা দিবস।
১১) আমরা একতা ও গর্বের সঙ্গে পালন করব স্বাধীনতা দিবস। রইল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।












Click it and Unblock the Notifications