নিজেকে ফিট ও সুন্দর রাখতে ফিটনেস কুইন মালাইকা নিত্যদিনের খাদ্যতালিকায় কী কী রাখেন, দেখুন
স্টাইল স্টেটমেন্ট ও সৌন্দর্যের কারণে বরাবরই অনুগামীদের নজর কেড়ে থাকেন মডেল মালাইকা আরোরা। বয়স যে একটি সংখ্যা মাত্র তা মডেল মালাইকাকে না দেখলে বোঝাই যেত না। বয়স বাড়লেও তাঁর লাস্যময়ী ফিগার দেখে অবাক হয়ে যান অনেকেই । তিনি যে কঠিন ডায়েট মেনে চলেন তা আমরা সকলেই জানি তবে তার খাবার প্লেটে কী কী থাকে তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন অনেকেই। নিত্যদিনের খাদ্য তালিকায় মালাইকার কোন কোন খাবার থাকে, জানেন।
মালাইকা শশা খেতে খুব পছন্দ করেন এবং কারণ এতে জলের পরিমাণ বেশি থাকে এবং এটি ফাইবার সমৃদ্ধ একটি খাবার। এটি খেলে আপনার শরীরের জলের ঘাটতি কমবে। সেই সঙ্গে আপনার ওজনও বাড়বে না। শরীরও থাকবে সুস্থ এবং হজমেরও কোন সমস্যা হবে না।

যেকোনোও ডাল খেতেই কিন্তু মালাইকা খুব পছন্দ করেন। শুধু খেতে পছন্দ করেন বলবো না, এটি তিনি কিন্তু নিত্যদিনের খাবারের তালিকায় রাখেনও। কারণ এটি আপনার শরীরে পুষ্টি গুণ বাড়াবে। সেই সঙ্গে আপনার ডায়েট চার্টে ও এটি কিন্তু আপনিও রাখতে পারেন। তার কারণ এটি কিন্তু ফ্যাট জাতীয় খাবার নয়।
আখরোট খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। তাই নিত্যদিন কিন্তু আখরোট খেয়ে থাকেন মালাইকা। ডেজাটে আখরোট তিনি রোজই খান। এটি খুব স্বাস্থ্যকর খাবার বলে তিনি মনে করেন। যদি আপনি মালাইকার মত মোহময়ী স্বাস্থ্য ধরে রাখতে চান তাহলে ডেজার্টে আপনিও আখরোট খেতে পারেন।

মালাইকা ভাত প্রচুর পরিমাণে না খেলেও তিনি কিন্তু অল্প পরিমানে ভাত খেয়ে থাকেন। সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি সমৃদ্ধ এই খাবার তিনি রোজই খেয়ে থাকেন। তবে ভাতের সঙ্গে ডাল সবজি তিনি নিত্যদিন খান। এতে তিনি মনে করেন তার ভিটামিন পুরোটাই শরীরে পড়বে এবং তিনি যথেষ্ট চনমনেও থাকতে পারবেন।
প্রতিটি মানুষের শরীরে টক জাতীয় খাবারের কিন্তু খুব দরকার। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে শরীর সুস্থ থাকে। তাই মালাইকা ও নিত্যদিন জলখাবারের তালিকায় আচার রাখেন।
মালাইকা আরোরা, নিত্যদিন যে ফলের রস খায় তা আমরা সকলেই জানি কারণ তিনি কঠিন ডায়েট মেনে চলেন। সেই সঙ্গে তিনি নিত্যদিন জিম ও ব্যায়াম করে থাকেন। তাহলে তার শরীরে ফলের রসের যে দরকার তাই তিনি ফলের রসের জন্য নিত্যদিন কমলালেবুর জুস খেয়ে থাকেন। তিনি মনে করেন এটি পুষ্টিগুনে ভরপুর। এতে চিনি থাকে না। তাই তিনি মনে করেন এটি খেলে তখন কিন্তু খুব উজ্জ্বল থাকবে।

সবুজ শাকসবজি মালাইকা প্রত্যেকদিন খাদ্য তালিকা রাখেন। কারণ এগুলি প্রোটিনের একটি বিশেষ উৎস। তাই শরীরে যাতে প্রোটিনের ঘাটতি তার না হয় সেই জন্যই তিনি এই খাবারগুলি খাদ্য তালিকায় রাখেন।
প্রায় সময়েই পাস্তা খেয়ে থাকেন মালাইকা। সন্ধ্যের টাইমে খিদে পেলেই মালাইকা কিন্তু মাঝেমধ্যেই পাস্তা খান। এক বাটি পাস্তা তাতে টমেটো ও সবজি দিয়ে তিনি প্রায় সময়ই খেয়ে থাকেন।
মডেল মালাইকা কিন্তু স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসেন এবং তিনি মনে করেন এটি কিন্তু উচ্চ ক্যালরিযুক্ত খাবার নয়। তাই তিনি মাঝে মধ্যেই সন্ধ্যেবেলার টিফিনে প্রচুর লেটুস পাতা দিয়ে বাদামী পাউরুটি দিয়ে মাঝেমধ্যে স্যান্ডউইজ খেয়ে থাকেন। এটি কিন্তু খেলে আপনার অনেকক্ষণ পেট ভরাও থাকবে। তেমনি শরীর সুস্থ থাকবে। মালাইকার মতো স্বাস্থ্য পেতে আপনিও এই খাবারগুলি ট্রাই করতে পারেন।












Click it and Unblock the Notifications