রান্না ছাড়াও বাড়ির এই কাজগুলিতে আপনিও ব্যবহার করতে পারেন নুন, কিন্তু কীভাবে করবেন
নুন প্রত্যেকটি বাড়িতেই অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। নুন ছাড়া রান্নার স্বাদ কিন্তু একদমই হয় না। তাছাড়া বহু যুগ ধরে নুনের ব্যবহার হয়ে আসছে। তবে শুধুই কি রান্নার জন্য নুন ব্যবহার করা হয়। না আর অন্য কোনও কাজে ব্যবহার করতে লাগে নুন, জানুন।
নুন শুধু রান্নার কাজে ব্যবহার করা হয় না। যদি আপনার বাড়ির সিঙ্ক ও বেসিন খুব নোংরা হয়ে যায়। তাহলে আপনি একটি ব্রাশে কিছুটা নুন আর সামান্য লেবুর রস দিয়ে যদি নোংরা জায়গা ভালোভাবে ঘষুন। তাহলে কিন্তু সেখানকার দাগ সব উঠতে থাকবে। দ্রুতই নোংরা পরিষ্কার হবে। সঙ্গে যদি কোনও দুর্গন্ধ থাকে, তাও কিন্তু দ্রুত দূর হবে।

- জামা কাপড়ের রঙ ফ্যাকাশে হবে না
অনেকেরই নতুন জামা কাপড়ের রঙ একটু কাচাকাচি করলেই ফ্যাকাসে হয়ে যায়। যদি আপনারা নতুন জামা কাপড়ের রঙ ফ্যাকাসে করতে না চান, তাহলে প্রথম যখন নতুন জামা কাপড় কাঁচা শুরু করবেন তখন একটু নুন দিয়ে দেবেন। নুন দিয়ে যদি জামা কাপড় ভালোভাবে রোজ ধুয়ে ফেলেন। তাহলে কিন্তু সেই জামা কখন ফ্যাকাসে হবে না।
- পিতল ও তামার বাসন পালিশ করতে কাজে লাগে
পিতল বা তামার বাসন যদি পালিশ করার প্রয়োজন হয়, তাহলে দোকানে না গিয়ে খুব সহজেই কিন্তু আপনি এই পেস্টটি বাসনে লাগান, তাহলে বাসন একদম নতুনের মতন হয়ে যাবে। তার জন্য আপনাকে সামান্য নুন, ভিনিগার ও কিছুটা ময়দা নিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। তারপর সেই পেস্টটি তামা বা পিতলের বাসনের উপর ভালোভাবে মাখিয়ে অন্তত আধঘন্টা রেখে দিতে হবে। তারপর ভালোভাবে ধুয়ে নিন। দেখুন এই বাসনগুলো একদম নতুনের মত হয়ে যাবে।
- মেঝে পরিষ্কার হবে
ঘর পরিষ্কার করার আগে আপনি যদি কিছুটা পরিমাণ নুন দিয়ে দেন। তাহলে ঘর কিন্তু খুব দারুণ পরিস্কার হবে। এতে ঘরের কোনায় কোনায় পর্যন্ত পরিষ্কার হবে। সেই সঙ্গে আপনার মেঝেও কিন্তু চকচক করবে।
- বাসনের কালো ও হলুদ দাগ উঠে যাবে
অনেকদিন ধরে বাসন ব্যবহার করার পর অনেক সময় কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়। যা মাজার পরেও উঠতে চায় না। যদি আপনিও এই সমস্যায় পরেন, তাহলে যে সাবান দিয়ে বাসন মাজবেন, তার ওপরে কিছুটা নুন দিয়ে তা ভালোভাবে মাজবেন। মেজে অন্তত ১০ মিনিট রেখে দিন। এদের দ্রুতই বাসনের কালো বা হলুদ দাগ সহজে উঠে যাবে।
- মাছি কম হবে
আপনার ঘর বা মেঝে ভালোভাবে পরিষ্কার করতে আপনি জলে সামান্য পরিমাণ নুন দিয়ে দিন। এতে কিন্তু আপনার মেঝে দেখবেন ঝকঝক করছে। মাছিও কম হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications