কবে পালন করবেন রোজ ডে, জানুন তাৎপর্য, মনের মানুষকে পাঠান এই শুভেচ্ছা বার্তাগুলি
ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। ৭ থেকে ১৪ তারিখ পর্যন্ত প্রেমিক-প্রেমিকাদের জন্য একটি বিশেষ দিন। যা শুরু হয় রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে, যা শেষ হবে ভ্যালেন্টাইন্স ডে দিয়ে। প্রতিবছর ৭ ফেব্রুয়ারি কিন্তু বিশ্ব গোলাপ দিবস বা রোজ ডে পালন করে থাকেন সকলে।
আর ভালোবাসার মানুষেরা কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। তাছাড়াও প্রোপোজ ডে, চকোলেট ডে, টেডি দিয়ে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং ভ্যালেন্টাইন্স ডে পালন করেন সকলে। তবে শুরু হয় রোজ ডে দিয়ে। আপনি কি জানেন এই বিশেষ দিন কেন পালন করা হয়? জানুন এই বিশেষ দিনের তাৎপর্য সম্পর্কে।

- কবে পালিত হয় রোজ ডে
বিশ্বজুড়ে মানুষ ৭ই ফেব্রুয়ারি পালন করবেন বিশ্ব গোলাপ দিবস অর্থাৎ রোজ ডে। এই দিন দম্পতি থেকে প্রেমিক প্রেমিকারা তাদের প্রিয়জনকে গোলাপ বিনিময় করেন। গোলাপের তোড়া দিয়ে তাদের অনুভূতি প্রকাশ করার একটি দিন। গোলাপ কিন্তু ভালবাসার প্রতীক, তা আমরা সকলেই জানি।
- তাৎপর্য
তাই এই বিশেষ দিনে কাছের মানুষকে সকলেই কিন্তু ভালোবাসার দান হিসাবে লাল গোলাপ দিয়ে থাকেন। লাল গোলাপ প্রেমের প্রতীক, হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক, সাদা গোলাপ শান্তি ও স্নেহের প্রতীক। গোলাপি গোলাপ হল কৃতজ্ঞতার প্রতীক। তাই এই রোজ ডেতে আপনি কিন্তু আপনার কাছের মানুষকে এগুলি উপহার দিতেই পারেন।
- শুভেচ্ছা বার্তা
এই বিশেষ দিনকে আরও স্মরণীয় করে তুলতে আপনি আপনার কাছের মানুষকে এই শুভেচ্ছা বার্তাগুলি পাঠাতে পারেন। জানুন কী কী পাঠাবেন।আমাদের ভালবাসা যেন প্রতিনিয়ত বাড়তে থাকে। শুভ গোলাপ দিবস।
আপনি আপনার মনের মানুষকে এবছর গোলাপ দিবসে অবশ্যই এই শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন। যেমন তোমার দিনটি আরও উজ্জ্বল হোক। বিশ্ব গোলাপ দিবসের শুভেচ্ছা রইল।
গোলাপের মতন সুন্দর ফুল আর হয় না। এই পৃথিবীতে তোমার মতন মূল্যবান এবং সুন্দর মানুষ আর কেউ নেই। শুভ গোলাপ দিবসের শুভেচ্ছা।
গোলাপ যেমন চারিদিকে তার সুবাস ছড়িয়ে দিয়ে সকলকে মাতোয়ারা করে রাখে। ঠিক তেমনি তুমি তোমার ভালবাসায় সকলকে ভরিয়ে দাও। ভালো থাকো শুভ গোলাপ দিবস। এই বিশেষ দিনে কাছের মানুষকে এই শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন আপনি। এতে তিনি কিন্তু খুব খুশি হবেন।












Click it and Unblock the Notifications