Roasted Gram Benefits: ভাজা ছোলা খেয়ে কমান কোষ্ঠকাঠিন্যের সমস্যা, হার্ট রাখুন সুস্থ
সন্ধেবেলা স্ন্যাকস আমরা সকলেই প্রায় কমবেশি খাই, তাতে কিন্তু ছোলা, বাদাম থাকেই। ছোলা খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। আবার অনেকেই অফিস ফিরতি পথে বাসে, ট্রামে, ট্রেনে বা টিউশন ফিরতি পথে সকলেই গল্প করতে করতে ভাজা ছোলা খেয়েই থাকি।
জানেন ভাজা ছোলায় রয়েছে অনেক উপকার। এই ছোলা খেলে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। শুধু তাই নয়, ভাজা ছোলায় রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম-সহ নানান উপাদান। কেন খাবেন ভাজা ছোলা? কী কী উপকার রয়েছে এতে?

- ফাইবার
ভাজা ছোলা এপ্রচুর পরিমাণে ফাইবার থাকে, এটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। খিদে সহজে পাবে না। যার কারণে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। তাই নিত্যদিন আপনিও খাদ্য তালিকায় রাখতে পারেন ভাজা ছোলা।
- কোলেস্টেরল
চিকিৎসকেরা বলছেন, ভাজা ছোলায় প্রচুর ফাইবার থাকে, তাই এটি খেলে আপনার হার্ট ভালো থাকবে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রনে রাখবে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে। আপনার শরীরে তেমন চর্বি জমতে দেবে না। তাই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রনে রাখতে চাইলে নিত্যদিন খেতে পারেন আপনিও ভাজা ছোলা।
- কী কী সমস্যা কমবে
যে ব্যক্তি নিত্যদিন ভাজা ছোলা খান তার হজম খুব ভালো হয়, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে আপনিও ভাজা ছোলা খেতে পারেন। পরিপাকতন্ত্রকে ভালো রাখতে চাইলে ভাজা ছোলা নিত্যদিন খাওয়া দরকার।
- ভিটামিন সি
ভাজা ছোলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ছোলা, এটি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি খেলে আপনি মরশুমী ফ্লু থেকে বাঁচবেন। শুধু তাই নয়, সর্দি কাশির মতো সমস্যা কমবে।

- প্রোটিন
ভাজা ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে। এটি খেলে আপনার ক্লান্তি ভাব কমবে, শরীরে ফিরবে শক্তিও। সকল কাজ আপনি উদ্দমের সঙ্গে করতে পারবেন।
- হার্ট ভালো রাখে
যদি আপনি আপনার হার্ট ভালো রাখতে চান এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে চান তাহলে নিত্যদিন ভাজা ছোলা খেতে পারেন। কারণ ভাঁজা ছোলায় ফাইবারের পাশাপাশি থাকে প্রোটিন ও ভিটামিন বি ৬। এটি খেলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তবে অবশ্যই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ মেনে তবেই পাবেন।












Click it and Unblock the Notifications