সূর্যের প্রখর তাপে বাড়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি, জানুন লক্ষণ, কীভাবে মিলবে রেহাই

গ্রীষ্মের প্রচণ্ড তাপে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। এসময় শরীর ক্রমশ ডিহাইড্রেট হতে থাকে। সেই সময়ে হার্টের উপরেও প্রচন্ড চাপ পড়ে। যার কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বাড়তে থাকে।

শুধু তাই নয় বাড়ে স্ট্রোকের ঝুঁকিও। তাই তাপমাত্রা বৃদ্ধি পেলে শরীর ঠান্ডা রাখতে হবে। তবেই কিন্তু আপনার হার্ট সচল থাকবে। সেই সঙ্গে কমবে স্ট্রোকের ঝুঁকিও।

Summer

  • স্ট্রোকের ঝুঁকি এড়াতে কী করবেন

যারা নিত্যদিন বাড়ির বাইরে কাজের জন্য বেরোচ্ছেন তাদের কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কারণ এই সময়ে সূর্যের তাপে শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়। তাই সূর্যের প্রচণ্ড তাপ থেকে বাঁচতে, স্ট্রোকের ঝুঁকি এড়াতে, হার্ট ভালো রাখতে কী কী ব্যবস্থা গ্রহণ করবেন, দেখুন।

  • জল খান, এড়িয়ে চলুন এগুলি

চিকিৎসকদের মতে, যাতে আপনার শরীর ডিহাইড্রেট না হয় সেই কারণে প্রচুর পরিমাণে জল খেতে হবে। সেই সঙ্গে জলের পরিমাণ বেশি রয়েছে এমন ফল আপনাকে রোজকার খাদ্য তালিকায় রাখতে হবে। যেমন-শশা, তরমুজ জাতীয় ফল অবশ্যই রোজ খাবেন। এসময় উচ্চ প্রোটিনযুক্ত খাবার এবং চা, কফি বেশি খাওয়া এড়িয়ে চলুন।

  • সূর্যের প্রখর তাপে বাইরে বেরোবেন না

প্রত্যেকটি ব্যক্তির শরীর সুস্থ রাখার জন্য ভিটামিন ডিয়ের প্রয়োজন। তবে সূর্যের আলো গায়ে লাগলে ভিটামিন ডি শরীরে বাড়তে থাকে তবে অতিরিক্ত সূর্যের তাপ শরীরে লাগানো কিন্তু খুব বিপদজ্জনক। এর থেকেই কিন্তু স্ট্রোকের ঝুঁকি বাড়ে। গরমের সময় আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। সেই সঙ্গে পারলে ডাবের জল, লেবু জল, বাটার মিল্ক খান।

  • মদ খাবেন না

এসময় কখনোই মদ খাবেন না। এতে শরীর ডিহাইড্রেট হতে পারে। বিশেষজ্ঞদের মতে, খুব দরকার না থাকলে বেশি ঘরের বাইরে বেরোনো উচিত নয়। কারণ সূর্যের আলো বেশি গায়ে লাগানো গরমকালে ভালো নয়। এই সময় আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। তবেই কিন্তু আপনার স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমবে। কাদের স্ট্রোকের ঝুঁকি বেশি

বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যক্তির স্ট্রোকের ঝুঁকি বাড়তে থাকে। গরমকালে খুব সাবধানতা অবলম্বন করে থাকতে হয়। গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় মহিলাদের স্ট্রোকের ঝুঁকি সবথেকে বেশি।

  • কেন বাড়ে কার্ডিওভাসস্কুলার রোগের ঝুঁকি

শরীর সুস্থ রাখতে গরমকালেও আপনাকে নিত্যদিন ব্যায়াম, জিম করতে হবে। তবে যেকোনও একটা নির্দিষ্ট সময়ে ব্যায়াম বা জিম করার চেষ্টা করুন। কাজ থেকে ফিরে হঠাৎই কিন্তু ব্যায়াম বা জিম করবেন না। তা কিন্তু আপনার শরীরের জন্য ভালো নয়। এতে কিন্তু কার্ডিওভাসস্কুলার রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বাড়ে রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি। বেশি পরিমাণে এসময় ব্যায়াম না করাই ভালো।

  • কীভাবে সূর্যের প্রখর তাপ এড়াবেন

যখন আপনি সূর্যের আলোর বাইরে বের হবেন সে সময় সানস্ক্রিন গায়ে মেখে তারপরেই বাইরে বেরোবেন। পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। কোথাও দাঁড়ালে ছায়াতে দাঁড়াবার চেষ্টা করবেন। সূর্যের আলোয় বেশি না দাঁড়ানোই ভালো।

  • বায়ুদূষণ

এসময় প্রচুর পরিমাণে বায়ু দূষণ হওয়ার কারণে কার্ডিওভাসস্কুলার রোগের ঝুঁকি বাড়ছে। যে কারণে স্ট্রোকের ঝুঁকিও কিন্তু বাড়ছে হু হু করে। তাই আগেই সাবধান হোন।

  • স্ট্রোক হওয়ার লক্ষণ সম্পর্কে জানুন

স্ট্রোক হওয়ার আগে আপনার শরীর দুর্বল হতে থাকবে। কথা বলতে কষ্ট হবে। চোখে ঝাপসা দেখবেন। পেশি সহজে নাড়াচাড়া করতে কষ্ট হবে, মাথা ঘুরবে, বমি হতে পারে। ঘাড় ঘোরাতে পারবেন না, শরীর আনচান করবে, খিঁচুনি আসতে পারে। মনে রাখতে পারবেন না কোনও কিছু। প্রচন্ড পরিমানে মাথাব্যথা হবে। আবার অনেকে কোমায় পর্যন্ত চলে যায়।

  • গরমে স্ট্রোকের ঝুঁকি কমাবেন কীভাবে

সব সময় শরীরকে হাইড্রেট রাখুন। দুপুরবেলা সূর্যের প্রখর রোদে বাইরে বেরোবেন না। স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে জল খান, রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন। ১২০/৮০ অর্থাৎ নরমাল পেসার রাখার চেষ্টা করুন। তবেই কিন্তু শরীর সুস্থ থাকবে। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+