শীতে বাড়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি, কীভাবে বিপদ এড়াবেন, জানুন লক্ষণ
শীতকালে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে থাকে। এই সময় ঠান্ডা পরার কারণে অনেকেই জিমে যান না, হাঁটতে যান না। যা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এই সময়ে অনেকেই তেল মশলা, ভাজা ভুজিযুক্ত খাবার বেশি পরিমাণে খেয়ে থাকেন।
যে কারণে রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। যদি আপনি বিছানা থেকে ওঠার সঙ্গে সঙ্গেই এই কাজগুলি করেন, তাহলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমবে। জানুন কী কী করবেন, জানুন হার্ট অ্যাটাকের লক্ষণ সম্পর্কে।

- জানুন হার্ট অ্যাটাকের লক্ষণ
উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, বুকে ব্যথা হবে, প্রচন্ড পরিমাণেও শীতকালে ঘাম হবে। এমন লক্ষণ দেখলে দেরি নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নাহলেই বিপদ।
সকালে বিছানা ছাড়ার পরই অন্তত ৫০ থেকে ৬০ বার সিঁড়ি দিয়ে ওঠা নামা করুন। ২০ বার সিটআপ করুন। এরপর ১০ বার জোরে শ্বাস নিন। জোরে জোরে শ্বাস নেবেন। এতে দেখবেন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমাবেন।
- কী কী ঝুঁকি এড়াবেন
জীবনযাত্রার পরিবর্তন করতে হবে। বেশিক্ষণ ঘুমাবেন না। ভোরবেলা ঘুম থেকে উঠে নিত্যদিন হাঁটুন। তামাক জাতীয় যেকোনও দ্রব্য কিংবা মদ খাওয়ার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। বাইরের খাবার একদমই খাবেন না। যোগাসন, প্রাণায়ামের উপর ভরসা রাখুন। নিত্যদিন হাঁটুন, জগিং করুন এবং সাইকেল চালান। টেনশন একদমই করবেন না।
- এগুলি মানুন
ব্লাড প্রেসার মাপুন, সেইসঙ্গে ব্লাড সুগারও মাপবেন, শারীরিক চেকআপ করুন। যদি আপনি হার্টের সমস্যায় ভোগেন কিংবা কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে বা ডায়াবেটিসের রোগী হন তাহলে ডায়েট প্ল্যান মেনে চলুন এবং চিকিৎসকের পরামর্শের মতন ওষুধ খান। নিত্যদিন পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। নুন এবং চিনি জাতীয় খাবার এড়িয়ে চলুন। প্রচুর পরিমাণে ফাইবার, গোটা শস্য, বাদাম, প্রোটিন জাতীয় খাবার খান। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমবে। ১৫ মিনিটের জন্য ব্যায়াম করুন। সকালে পারলে লাউয়ের রস খান।












Click it and Unblock the Notifications