Raw Foods: শরীর সুস্থ রাখতে চাইলে, এই খাবারগুলি ভুলেও কাঁচা খাবেন না
নিত্যদিনের খাদ্য তালিকায় এমন অনেক খাবার রয়েছে যেগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে সেই খাবারগুলিকে আবার কাঁচাও খাওয়া যায় না, মানে চিকিৎসকদের মতে, সেই খাবারগুলি যদি আমরা কাঁচা খাই তাহলে আমাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে।
যেমন- কোন সবজির বীজ, মটরশুঁটির বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, তবে তা কাঁচা খাওয়া কিন্তু ভালো না। কারণ কাঁচা বীজের সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, যেটি আমরা শরীরে ঢুকে নানান সমস্যার সৃষ্টি করবে। আমরা যেমন টমেটো রান্না আবার কাঁচা দুইই খেতে পারি। দেখুন আর কোন কোন খাবার কাঁচা খাবেন না।

আলু
চিকিৎসকের বলছেন, আলু কখনোই কাঁচা খাবেন না। এটি আপনি খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, আপনার খাবার হজম হবে না। আলু রান্না না করে খেলে শরীরে ফুলে যেতে পারে। সেই সঙ্গে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। আলু সেঁকে, ভেজে বা রান্না করে খাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

পাতাযুক্ত সবজি
এমন অনেক পাতাযুক্ত সবজি আছে যেগুলি কাঁচা না খাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেগুলি খেলে আপনার গ্যাস্ট্রোনমিক্যালের সমস্যা হতে পারে। আপনার খাবার তখন হজম হবে না। বমি বমি ভাব পাবে, তার মধ্যে রয়েছে ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি এগুলি কখনোই কাঁচা খাবেন না।

মাশরুম
মাশরুমের নাম প্রায় সকলেই শুনেছেন। এটি কখনো কাঁচা খাবেন না। মাশরুমে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, যেমন পাস্তাতে আপনি মাশরুম খেতে পারেন। মাশরুম ভেজে, রান্না করে তবেই খাওয়ার চেষ্টা করবেন, না হলে আপনার পেট ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে।

মাংস
কাঁচা বা কম রান্না করা মাংস কখনোই খাবে না। এগুলি শরীরে খুব ক্ষতি করে। যেমন- গরুর মাংস, শুয়োরের মাংস, মুরগির মাংস। এগুলো কিন্তু কম রান্না বা কাঁচা খাওয়া শরীরের জন্য খুব ক্ষতিকার। বেশিরভাগ মানুষই কম রান্না করা মুরগী খান, এটি কিন্তু শরীরের খুব ক্ষতি করে। এতে সালমোনেলা, ক্লোস্ট্রিডিয়াম, পারফ্রিনজেন নামক ব্যাকটেরিয়া জন্মায়, যা শরীরের জন্য খুব খারাপ।

রাজমা
রাজমা কিন্তু কখনোই কাঁচা খাবেন না। এটি কখনো কম রান্না করেও খাবেন না। মানে কম সেদ্ধ করে এই রাজমা কখনোই খাবেন না। এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কারণ, রাজমাতে প্রচুর পরিমাণে টক্সিন, গ্লাইকোপ্রোটিন, লেকটিন থাকে, যা খেলে আপনার প্রচুর পরিমাণে বমি হতে পারে, ডায়রিয়ার সমস্যা সৃষ্টি হতে পারে। এমনকি আপনার পেটে ব্যথা অনুভব হতে পারে। তাই ভুলেও কখনো এই খাবারগুলি রান্না না করে খাবেন না, তাহলে ঘনিয়ে আসতে পারে বিপদ।












Click it and Unblock the Notifications