শুরু হতে চলছে পবিত্র রমজান মাস, শরীর সুস্থ ও ফিট রাখতে মানুন এই টিপসগুলি
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে পবিত্র রমজান মাস। এসময় রোজা রাখেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। তারা সূর্য ওঠার থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনও খাবার কিন্তু মুখে দেন না। তারপর তারা সূর্য অস্ত যাবার পর ইফতারের মাধ্যমে তাদের উপোস ভাঙেন।
তবে সারাদিন কিন্তু তারা তাদের কাজকর্ম স্বাভাবিক নিয়মেই করতে থাকেন। এই সময় কিন্তু তারা শরীরচর্চাও করে থাকেন। তাই এসময় শরীর সুস্থ রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলতি বছর মার্চ মাসের শুরু থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে রমজান মাস। এই মাসে কীভাবে নিজেকে সুস্থ রাখবেন আপনি জানুন।

- স্বাস্থ্যকর খাবার খাবেন
রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই আপনি কিন্তু খাদ্যাভাস ও দৈনন্দিন জীবনযাত্রার উপর বিশেষ নজর রাখবেন। তার আগে থেকে আপনি ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা-কফি খাওয়া কমিয়ে দেবেন। যাতে এগুলি প্রতি নেশাটাও আপনার একটু কমতে থাকে। সেহরি ও ইফতার অনুসারে খাওয়া-দাওয়া সময় পরিবর্তন করতে হয়। তাই উপোস ভাঙার পর হালকা ও স্বাস্থ্যকর খাবার খাবেন, এতে কিন্তু আপনার শরীর খুব সুস্থ থাকবে।
- শরীর হাইড্রেট রাখবেন
এই সময় শরীরকে হাইড্রেট রাখতে হয়। রোজা রাখার সময় সঠিক হাইড্রেট রাখা কিন্তু প্রত্যেকটি ব্যক্তির খুব দরকার। তাই সেহরি ও ইফতারের সময় ৮ থেকে ১০ গ্লাস জল খাবেন। তাছাড়াও নারকেলের জল কিংবা ডাবের জল, ঠান্ডা জল, ফলের রস খাবেন। চিনিযুক্ত কোনও পানীয় এই সময় খাবেন না। এসময় প্রচুর পরিমাণে জল খাবেন। শশা খাবেন, তরমুজ খাবেন, কমলালেবু খাবেন। যা কিন্তু আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে।
- প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খান
রমজান মাসে স্বাস্থ্যকর খাবার খাবেন। এতে শরীরের শক্তি পাবেন। ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তাই সেহরিতে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খান। পনির, ডাল, বাদাম খান। এতে আপনার হজম ভালো হবে। ভাজা খাবারের চেয়ে ভাপানো খাবার খাওয়া বেশি ভালো হবে, তবে মিষ্টি যুক্ত খাবার কম খাবেন। আবার নুন যুক্ত খাবার এই সময় না খাওয়াই ভালো। এতে শরীরের কিন্তু ওপর খারাপ প্রভাব পড়ে।
- ভারী খাবার খাওয়া এড়িয়ে চলুন
ইফতারের সময় অনেক কিছু কিন্তু খাওয়ার ইচ্ছা জাগে। তবে এই সময় খুব ভারী খাবার খেলে পেট ভার হয়ে থাকে। তাই এতে হজমের সমস্যা হতে পারে। রোজা ভাঙার সময় খেজুর ও জল দিয়ে শুরু করুন। তারপর একটু তার কিছুক্ষণ পর আপনি হালকা ও সুষম খাবার খাওয়া ভালো। যা পেটের উপর খুব চাপ পড়বে না। তবে খাদ্য তালিকায় ভাজা ছোলা, ড্রাই ফুটস, দইয়ের মতন স্বাস্থ্যকর খাবার খাবেন।
- ভারী ব্যয়াম করবেন না
রমজান মাসে শরীর সুস্থ রাখা খুব দরকার। তাই ওই সময় যোগ ব্যায়াম করবেন। হাঁটবেন, শরীরকে সচল রাখবেন। বিশেষ করে এসময় খুব একটা ভারী খাবার খাবেন না । ব্যায়াম করবেন না, তবে খুব একটা ভারী ব্যায়াম করবেন না। ইফতারের পর আপনি হালকা স্ট্রেচিং বা কার্ডিও করতে পারেন। এই সময়ে শরীর সুস্থ রাখতে অল্প খাবেন। তবে পুষ্টিসম্মত খাবার খাবেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications