সূর্যের তাপ ও হিটস্ট্রোক থেকে নিজেকে রক্ষা করার বিশেষ পরামর্শ হুয়ের

গরম কিন্তু বেশ বাড়ছে। মাঝে মধ্যে বৃষ্টি হলেও গরম কিন্তু সেভাবে কমছে না। আর এই সূর্যের প্রখর তাপ থেকে হিটস্ট্রোক হওয়ার ঝুঁকি সবথেকে বেশি। কিন্তু এই সময়ে শরীর সুস্থ রাখা সকলেরই খুব দায় হয়ে পড়ে।

গরমের মরসুমের শরীর যাতে ডিহাইড্রেট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। তার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হয়। না হলে কিন্তু শরীর ক্রমশ খারাপ হতে থাকে। সূর্যের তাপ থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে অনেকগুলি টিপস মেনে চলতে হবে।

Water

  • কী পরামর্শ দিচ্ছে হু

WHO (world health organization) এর তথ্য অনুসারে, ১৯৯৮ সাল থেকে ২০১৭ সালের মধ্যে তাপ প্রবাহের কারণে ১. ৪৬ লক্ষ মানুষ মারা গেছে। তাই এই বছরের গরমকে কখনোই আপনি হালকা ভাবেন নেবেন না। তাই খুব গরমের তাপ থেকে নিজেদের বাঁচাতে কী কী পরামর্শ দিচ্ছে হু, জানুন।

  • প্রচুর পরিমাণে জল খাবেন

হুয়ের মতে, গরমকালে প্রচুর পরিমাণে জল খাবেন। বারে বারে জল খাওয়ার চেষ্টা করবেন। এই সময় চা, কফির নেশাও যদি আপনার থাকে তবে কিন্তু বেশি পরিমাণে খাবেন না। কারণ, এগুলি খেলে শরীর আপনার ডিহাইড্রেট হবে । ঠিক তেমনি মদ খাওয়া এড়িয়ে চলুন। কারণ মদ খেলে আপনার শরীরের জল শুষে নেবে। শরীর ডিহাইড্রেট হয়ে আপনি নানান সমস্যায় ভুগতে পারেন। তাই আগেই সাবধান হোন।

  • সুতির ও হালকা জামা কাপড় পড়বেন

গরমের সময় সুতির ও হালকা জামা কাপড় পড়ে ঘরের বাইরে বের হবেন। বাড়িতে থাকলেও ঢিলেঢালা পোশাক পড়ুন। যখন আপনি রোদ্দুরে বের হবেন তখন অবশ্যই টুপি ও সানগ্লাস পড়ার চেষ্টা করবেন। প্রখর রোদ্দুরে বাড়ির বাইরে বেরোলে একটি কাপড় জল ভিজিয়ে গলায়, মুখে বারবার বোলাবেন। এতে কিন্তু স্ট্রোকের ঝুঁকি কমবে।

  • স্নান করবেন

গরমকালে প্রত্যেকদিন ঠান্ডা জলে গা-হাত ধোবেন। বারবার স্নান করবেন। যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন। কাজ না থাকলে ঘরের বাইরে বেরোবেন না। গরমের মরসুমে দিনের বেলা সূর্যের আলো যাতে ঘরে না বেশি প্রবেশ করতে পারে তারজন্য জানলা দিয়ে রাখবেন। পারলে পর্দা দিয়ে রাখবেন। তাহলে কিন্তু ঘর আপনার ঠান্ডা থাকবে।

  • কঠিন ব্যায়াম করবেন না

গরমকালে ব্যায়াম করা শরীরের জন্য খুব দরকার। তবে কঠিন ব্যায়াম করবেন না। সকালে ব্যায়াম করবেন অথবা সন্ধ্যেবেলা । যখন সূর্য উঠে যাবে সেই সময় ব্যায়াম করবেন না। এই সময়ে জিমে ও যাবেন না। তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে।

  • ফাইবার জাতীয় খাবার খাবেন

গরমকালে একসঙ্গে বেশি খাবার খাবেন না। খাবার আপনি বারে বারে খান। পেট ভরে কখনোই খাবেন না। এসময় প্রচুর পরিমাণে ফাইবার ও শাকসবজি জাতীয় খাবার খাবেন।

  • এই গরমে যেহেতু বাড়ে হিট স্ট্রোকের ঝুঁকি, কীভাবে বুঝবেন আপনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন

১) বাইরে বেরোবার পর খুব ক্লান্ত লাগবে, মাথা ঘুরবে, দুর্বল লাগবে, শরীর অস্থির লাগবে। আর বারবার জল তেষ্টা পায়। তাহলেই বুঝবেন আপনার আপনি হিটস্ট্রোকে আক্রান্ত।


২) আবার অনেকরই কিন্তু ত্বক শুকিয়ে যেতে থাকে। শ্বাস নিতে কষ্ট হয়। প্রচুর পরিমানে সে ঘামতে থাকে।


৩) এমন অনেকে রয়েছেন যাদের হিটস্ট্রোকে আক্রান্ত হবার পর গলার স্বর কর্কশ হতে শুরু করে। মাথা ঘুরতে থাকে। বসে থাকতে কষ্ট হয়। শরীরের ভেতর অস্বস্তি হয়। আবার এমন অনেকে রয়েছেন যারা কিন্তু হিটস্ট্রোকে আক্রান্ত হলেই অজ্ঞান হয়ে যান।

  • দ্রুত সুস্থ হতে কী করবেন

এইরকম লক্ষণ যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে আগেই সাবধান হবেন। আর যদি আপনি পারেন তাহলে দ্রুত কোনও ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায় চলে যাবেন। জল খাওয়ার চেষ্টা করবেন। যখন ঘরের বাইরে বেরোবেন তখন অবশ্যই ব্যাগে জল, নুন রাখার চেষ্টা করবেন। আশেপাশে কোনও হাসপাতাল দেখলে দ্রুত সেখানে চলে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+