প্রমিস ডেতে আপনার সঙ্গিনীকে এই প্রতিশ্রুতি দিয়ে প্রেমের বন্ধনকে আরও দৃঢ় করুন
শুরু হয়ে গেছে ভালোবাসা সপ্তাহ। আর এই বিশেষ সপ্তাহের জন্য প্রায় সারা বছর ধরেই অপেক্ষা করে থাকেন প্রেমিক-প্রেমিকারা। কারণ এই সময়ে তারা কিন্তু চুটিয়ে মজা করেন। এই সপ্তাহ শুরু হয় রোজ ডে দিয়ে, যা চলে ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত।
আর এই বিশেষ সময়ের একটি গুরুত্বপূর্ণ দিন হল প্রমিস ডে। যা পালন করা হয় ১১ ফেব্রুয়ারি। এই বিশেষ দিনটি প্রতিশ্রুতি দেওয়ার দিন। আপনি যদি আপনার জীবন সঙ্গীকে এই প্রতিশ্রুতি গুলো দেন, তাহলে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। ভালো থাকতে পারবেন আপনারা। জানেন কোন কোন প্রতিশ্রুতি দেবেন আপনার মনের মানুষ কে?

- প্রথম প্রতিশ্রুতি
চলতি বছর আপনি আপনার জীবন সঙ্গীকেও আপনি বলতেই পারেন, যে তিনি যেমন আপনি তাকে ঠিক তেমনই পছন্দ করেন। তার ব্যক্তিত্ব, ব্যবহার পরিবর্তন করার কোনও দরকার নেই। সেই সঙ্গে আপনার জীবন সঙ্গী যেটি পছন্দ করেন, সেই অনুযায়ী আপনি জীবন যাপন করতে শুরু করতে পারেন। তাহলে মনের মানুষের সঙ্গে আপনি খাপ খাইয়ে নিতে আপনার কোনও অসুবিধা হবে না। সেই সঙ্গে অবশ্যই বলবেন আমি তোমার পাশে সারা জীবন আছি।
- দ্বিতীয় প্রতিশ্রুতি
প্রত্যেকটি মানুষই আশা করেন, তার সঙ্গী তার খুব যত্ন নেবেন। তাই প্রমিস ডেতে আপনি আপনার সঙ্গিনীকে প্রতিশ্রুতি দিতেই পারেন। আপনি সর্বদা তার যত্ন নেবেন। তিনি যা বলবেন আপনি সেগুলি মেনে চলবেন। তার কথার গুরুত্ব দেবেন।
- তৃতীয় প্রতিশ্রুতি
সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতে আপনি কিন্তু সব সময়ই আপনার সঙ্গীকে সমর্থন করবেন, এমনটাও বলতে পারেন। তাছাড়াও আপনি তাকে বলতে পারেন, যে কোনও পরিস্থিতিতে সবসময়ই আপনি সারা জীবন তার পাশে থাকবেন। এটা অবশ্যই বলবেন, তুমি আমার সঙ্গে থাকলে আমি কখনও একলা বোধ করবেন না।
- চতুর্থ প্রতিশ্রুতি
আপনি আপনার বলতেই পারবেন, যে সে সারাজীবন তার সঙ্গী ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করবেন। এখনই আপনারা ভবিষ্যতের বিষয়ে খোলাখুলি কথা বলতে পারেন। প্রতিশ্রুতি দিয়ে আপনি বলতে পারেন, সব সময় আমি তোমার সঙ্গে আছি। আপনি তার স্বপ্ন পূরণের দায়িত্ব নেবেন।
- পঞ্চম প্রতিশ্রুতি
প্রত্যেকটি সম্পর্ক সত্যের ওপর ভিত্তি করে দাঁড়ালে তবেই কিন্তু সেই সম্পর্ক সারা জীবনটিকে থাকে। তাই সঙ্গীকে সর্বদাই সত্য কথা বলবেন, এমন প্রতিশ্রুতি আপনিও দিতে পারেন। আপনি কখনোই তার কাছ থেকে কিছু লুকাবেন না। তাছাড়া আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, এমন প্রতিশ্রুতি তাকে দিন। এতে দেখবেন আপনাদের সম্পর্ক আরও সুন্দর ও মধুর হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications