Prolonged Sitting: দীর্ঘক্ষণ বসে অফিসের কাজ করছেন, অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো!
বর্তমান সময়ে প্রতিটি মানুষই ব্যস্ত, আর এই কর্মব্যস্ত জীবনে সকলকে কঠিন পরিশ্রম করতে হয় অর্থ উপার্জনের জন্য। যারা সরকারি বা বেসরকারি চাকরি করছেন বা ব্যবসায়ে যুক্ত তাদের অনেককেই কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকতে হয়।
বসে কাজ করার ফলে আমাদের শরীরে নানান সমস্যার সৃষ্টি হয়। সেই কারণে পিঠে অসহ্য যন্ত্রণা হয় অনেকের, আবার পাও কিন্তু ফুলতে থাকে। অনেকক্ষণ বসে থাকার ফলে আমাদের শরীরের ঠিক কী কী ক্ষতি হয়, তা জানুন এই প্রতিবেদন থেকে।

- হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে
প্রত্যেকদিন অনেকক্ষণ এক নাগাড়ে বসে কাজ করেন অনেকে। তাদের হৃদরোগের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। এমন কি শরীরে কোলেস্টেরলের মাত্রাও বাড়তে থাকে। এমনকি তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বাড়তে থাকে। তাই যখন আপনি অনেকক্ষণ বসে কাজ করবেন, মাঝে কিছুটা সময় বিরতি নিয়ে হাঁটাহাঁটিও করবেন।
- ওজন বাড়ে
দীর্ঘক্ষণ বসে কাজ করলে ওজন কিন্তু হু হু করে বাড়তে থাকে, এতে আপনার শরীরে মেদ ক্রমশ বাড়বে। এমনকি হাত-পা ফুলে যাবে। এথেকে মুক্তি পেতে আপনাকে হাঁটাচলা করতে হবে। পিঠকে সোজা রেখে কাজ করতে হবে।
- রক্ত জমাট বাধে
অনেক ক্ষণ ধরে কাজ করলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, ডিপ ভেইন থ্রম্বোসিসের মতো অবস্থার সৃষ্টি হয়। আর এই কারণে আমাদের গোড়ালি ফুলতে থাকে, শরীরের রক্ত জমাট বাঁধার ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। তাই অনেকক্ষণ বসে কাজ করা এড়িয়ে চলুন।
- মানসিক চাপ বাড়ে
গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি অনেকক্ষণ বসে কাজ করেন তার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকে। এমনকি তিনি মানসিকভাবেও খুব অস্থির হয়ে থাকেন। সবসময় শারীরিক কার্যকলাপ করলে এন্ডোরফিন হরমোন শরীর থেকে নিঃসৃত হয়, যা আপনার মেজাজকে উন্নত রাখবে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে। তবে আপনি যদি অনেকক্ষণ বসে কাজ করেন তাহলে আপনার মানসিক চাপ বাড়তে থাকবে।
- হজমের সমস্যা বাড়ে
দীর্ঘক্ষণ বসে যদি আপনি কাজ করেন তাহলে আপনার হজমের সমস্যা হতে পারে, খাবার কিন্তু ভালোভাবে হজম হবে না। সেই সঙ্গে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেবে। এমনকি পেট ফুলে থাকার সম্ভাবনাও রয়েছে।
- টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে
যারা অনেকক্ষণ বসে কাজ করেন তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এতে আপনার রক্তে শর্করার মাত্রা কখনোই নিয়ন্ত্রণে থাকবে না। তাই তাই আপনি কাজ করার মাঝে মাঝে অবশ্যই হাঁটবেন এবং নিত্যদিনের খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার রাখবেন।












Click it and Unblock the Notifications