শীতে বাড়ে দূষণের মাত্রা, কীভাবে ফুসফুসের যত্ন নেবেন আপনি
শীতকালে দূষণের মাত্রা বাড়তে থাকে। আর যে কারণে শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়ে। যাদের হাঁপানির সমস্যা, তাদের কিন্তু বেশি সমস্যা হয়। আর এই দূষণের প্রভাবে মানুষের ফুসফুসেরও কিন্তু অনেক সমস্যা হয়।
তাই বায়ু দূষণের হাত থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে। কীভাবেই বা ফুসফুসকে সুস্থ রাখবেন আপনি। নাহলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। তাই নিজেকে সুস্থ রাখতে মানুন এই বিশেষ টিপসগুলি।

- কী কী সমস্যা হয়
এই দূষণের ফলে বাইরের ধোঁয়া আপনার নাকে গিয়ে কিন্তু আপনার প্রচন্ড নাক জ্বালা করবে। শ্বাসনালীতে জ্বালা করবে, শ্বাসকষ্টের সমস্যা শুরু হবে। কারণ এই ধোঁয়াতে এই সূক্ষ্ম কণা, রাসায়নিক টক্সিন, ক্ষতিকারক নানান ধরনের গ্যাস রয়েছে। আর এইগুলির কারণে হাঁপানির সমস্যা হতে পারে। ফুসফুসে ক্যানসার পর্যন্ত হতে পারে। রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যেতে পারে। তাই খুব সাবধানে থাকা দরকার।
- ঘরের ভেতর থাকুন
ঘরের ভিতর থাকার বেশি চেষ্টা করবেন। জানালা দরজা বন্ধ করে রাখবেন। এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন। যাতে বাইরে ধুলো আপনার ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখার চেষ্টা করুন। যখন আপনি ঘরের বাইরে বেরোবেন অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এতে ফুসফুস অনেকটাই সুস্থ রাখতে পারবেন। দূর হবে ক্যানসারের ঝুঁকিও।
- খুব সকালে বেরোবেন না
কুয়াশার জন্য শীতকালে বাইরের খুব একটা বের হবেন না। কারণ এই কুয়াশাতেই মিশে অনেক সূক্ষ্ম ধূলিকণা। যা আপনার ফুসফুসের ক্ষতি করবে। তাই যখন আপনি ব্যায়াম করবেন বা সকালে হাটতে যাবেন অবশ্যই মাস্ক পরুন। আর যদি পারেন জিম করতে পারেন। যাদের হাঁপানি রয়েছে আপনার তো তাদের কিন্তু এই সকালবেলা হাঁটতে যাওয়া একদমই উচিত নয়। যদিও যান অবশ্যই মুখ ঢেকে যাওয়ার চেষ্টা করবেন। যাতে বাইরের কোনও ধোঁয়া আপনার নাকে না ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখুন।
- পুষ্টি সম্মত খাবার খান
শরীর সুস্থ রাখতে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে অবশ্যই আপনি কিন্তু ভালো খাওয়া দাওয়া করার চেষ্টা করুন। পুষ্টি সম্মত খাবার দাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন। যেমন- অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ সমৃদ্ধ খাবার খাবেন। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সেই সঙ্গে ফলমূল, শাকসবজি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খান। শরীর হাইড্রেট রাখার চেষ্টা করুন। যেমন- নিত্যদিন প্রচুর পরিমাণে জল খান। এতে আপনার শ্বাসযন্ত্র ভালো থাকবে। আপনি শ্বাস কিন্তু ভালোভাবে নিতে পারবেন।












Click it and Unblock the Notifications