Thyroid Patient: থাইরয়েডে আক্রান্ত ব্যক্তিরা ভুলেও এই খাবারগুলি ছোঁবেন না, কিন্তু কেন?
Thyroid Patient: থাইরয়েড এই রোগটার সঙ্গে সকলেই কমবেশি পরিচিত, প্রতিটি বাড়িতেই প্রায় এই অসুখে ভোগা একজন করে ব্যক্তি থাকেন। এই রোগ হলে সন্তান ধারণের ক্ষেত্রে অনেক বাধাও কিন্তু চলে আসে মেয়েদের। ট্রায়োডোথাইরোনিন ও থাইরক্সিন অস্বাভাবিক ভাবে কমে গেলে যে সমস্যা দেখা দেয় তা হল হাইপোথাইরয়েডিজম।
থাইরয়েডের সমস্যা শরীরে দেখা দিলে গ্ল্যান্ড ঠিকঠাক কাজ করে না। ওজন কমে যায় আবার অনেকের ক্ষেত্রে ওজন বেড়েও যায়। থাইরয়েডের সমস্যায় যারা ভোগেন তাঁদের জীবনযাত্রা খুব কড়া নিয়মে বেঁধে দেন চিকিৎসকেরা। এসময় অনেক কিছু খাওয়া যায়, আবার অনেক কিছু খাওয়া যায় না। কী কী খাবার খাবেন না, দেখুন।

সয়াবিন
যে ব্যক্তি থাইরয়েডে আক্রান্ত তাদের সয়াবিন জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয়। কারণ এতে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন এবং ফ্ল্যাভোনয়েড থাকে। এটি শরীরে থাইরয়েডের হরমোন আরোও বাড়িয়ে তোলে। তাই সয়া জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো।
এই সবজি খাবেন না
আবার চিকিৎসকেরা বলছেন যাদের থাইরয়েড রয়েছে তারা কখনোই ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, পালংশাক ইত্যাদি খাবেন না। এই খাবারগুলি খেলে আপনার থাইরয়েডের গ্রন্থিগুলি অস্বাভাবিকভাবে বাড়তে থাকবে।
যদিআপনি নিত্যদিন থাইরয়েডের ওষুধ খান তাহলে সকালে উঠে ক্যাফিন অর্থাৎ চা কফি জাতীয় জিনিস এড়িয়ে চলার চেষ্টা করবেন। এটি আপনার শরীরকে নানাভাবে ক্ষতি করবে।
মিষ্টি জাতীয় পানীয়
থাইরয়েডের ঝুঁকি কমাতে আপনি বাইরের মিষ্টি জাতীয় পানীয় এড়িয়ে চলুন। এটি আপনার থাইরয়েডের হরমোনকে আরোও বাড়িয়ে দেবে ,আপনার শরীরের উপর খারাপ ফেলবে।
চিনি
চিনি খাওয়া কমান। কারণ চিনি খেলে থাইরয়েডের মাত্রা শরীরে বাড়তে থাকে। প্রচন্ড পরিমাণে চিনি খেলে আপনার শরীরে টি ৪ মাত্রা বাড়বে। আপনার শরীরকে ক্রমশ ফুলিয়ে দেয় অর্থাৎ আপনার ওজন হু হু করে বাড়তে থাকবে।

আয়োডিন সমৃদ্ধ খাবার
যারা থাইরয়েড রোগে আক্রান্ত তারা কখনোই প্রচুর পরিমাণে আয়োডিন জাতীয় জিনিস খাবেন না, নুন কম পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। যেমন দুধ, পনির, মাখন না খাওয়াই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে।
এড়িএয় চলুন এই খাবারগুলি
থাইরয়েডে যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনি গাজর, পাকা কলা, শুকনো ফল, মধু, ময়দার রুটি, সাদা ভাত, আলু, পাস্ত, মিষ্টি এই জাতীয় খাবার কম খান, কারণ এগুলি শরীরে কার্বহাইড্রেটের মাত্রা বাড়ায়।












Click it and Unblock the Notifications