শীতে কি দই খাওয়া যায়? জানুন উপকারিতা, কারা এই মরসুমে দই খাবেন না

দই হল একটি প্রোবায়োটিক খাবার। যা খেলে আপনার পরিপাকতন্ত্র ভালো থাকবে। হজম করার ক্ষমতাও বাড়বে। খাবার ভালো হজম করতে পারবেন। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। তবে অনেকেই শীতকালে দই খেতে চান না। তারা মনে করেন শীতকালে দই খাওয়া শরীরের জন্য একদমই ভালো নয়। এতে হয়তো ঠান্ডা লেগে যায়। এই মরসুমে দই খাওয়া কি আদৌও ভালো?

তবে পুষ্টিবিদরা বলছেন, শীতকালে দই খেলে কোনও ক্ষতি হয় না। যদি সেই ব্যক্তি ভালো হজম করতে পারেন, তাহলে তার কোনও সমস্যাই হবে না। আবার দই খেলে হজম ক্ষমতা বাড়ে। কারণে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম থাকে। যদি আপনি শুধু দই খেতে পছন্দ না করেন, তাহলে তরকারি,স্মুদিতে দই খেতে পারেন। যা শরীরের জন্য খুব ভালো।

curd

  • ঠান্ডা কমবে

শীতকালে দই খাওয়া কিন্তু সবথেকে ভালো। এতে খাবার হজম হওয়ার সঙ্গে সঙ্গে শরীর গরম থাকবে। সেই সঙ্গে যাদের ঠান্ডা লাগার ভাব আছে তাও কিন্তু কমবে। তবে ঠান্ডা দই কখনোই খাবেন না।

  • হজম ক্ষমতা বাড়বে

দই হলো প্রোবায়োটিক একটি খাবার। যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন বি ১২ থাকে। যা খাওয়া শরীরের জন্য খুব ভালো। আপনি স্মুদি করতেও দই খেতে পারেন। শীতে দই খাওয়ার উপকারিতা সম্পর্কে, জানুন।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

দই হলো প্রোবায়োটিক খাবার। যা অন্ত্র ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যেহেতু শীতকালের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। আর আপনি যদি তা বাড়াতে চান তাহলে এটি খেতেই পারেন।

  • পেশি উন্নত হবে

এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন থাকে যা পুষ্টির খুব ভালো উৎস। এতে আপনার হাড় ভালো থাকবে, পেশি উন্নত করতে দই খেতে পারেন।

  • বুকে কফের সমস্যা

যদি আপনার ঠান্ডা লাগার সমস্যা থাকে কিংবা বুকের কফ জমে থাকে, তাহলেও কিন্তু আপনি দই খেতে পারেন। রান্নার সঙ্গে দই খেলেও আপনার শরীর সুস্থ থাকবে। খাবার খেতেও ভালো লাগবে।

  • সর্দি কমবে

শীতের মরসুমে দই খেলে আপনার সর্দি, কাশি, ফ্লুর মতন সমস্যা কমবে। আপনি যদি জ্বরে আক্রান্ত থাকেন তাহলেও কিন্তু এই সময় দই খেতে পারেন। তবে একদমই ঠান্ডা দই খাবেন না।

  • ওজন কমবে

দই যেহেতু প্রোবায়োটিক খাবার, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমাতে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখতে দই খেতে পারেন। দই খেলে আপনার অতিরিক্ত ওজন কমবে। সেই সঙ্গে আপনার পেটের বাড়তি চর্বিও হু হু করে কমবে।

  • কারা শীতে দই খাবেন না

তবে শীতে কিন্তু অনেকের দই খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। কারা শীতকালে দই খেতে পারবেন না, জানুন

  • হজমের সমস্যা

যে সকল ব্যক্তিদের হজমের সমস্যা রয়েছে তারা ভুলেও শীতকালে দই খাবেন না। এতে আপনার খাবার হজম হবে না। আপনার অনেক সময় বমি হতে পারে।

  • শ্বাস নিতে অসুবিধা

যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে, প্রায় সময় শ্বাস নিতে অসুবিধা হয়। তাহলে ভুলেও দই খাবেন না আর যদিও খান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+