New Year 2025: নতুন বছরে মনের মানুষ খুঁজে পেতে চান তাহলে ১২ টি আঙুর খান! এটি কিসের প্রতীক
প্রতিটি দেশ নানাভাবে নতুন বছরকে স্বাগত জানায়, ঠিক তেমনই স্পেনও কিন্তু নতুন বছরকে এক অনন্য রীতি মেনে আমন্ত্রণ জানায়। তারা নতুন বছরকে আমন্ত্রণ জানায় ১২ টি আঙুর খেয়ে। নিশ্চয়ই শুনে অবাক লাগছে? আবার নেদারল্যান্ডবাসী কিন্তু সমুদ্রে ডুব দিয়ে নতুন বছরকে ওয়েলকাম করে।
আবার জাপান ও কোরিয়াতে ১০৮ বার ঘন্টা বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানায় তারা। ১২ টি আঙুর খেলে ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া যায় বলে মনে করছেন অনেকে। এই ট্রেন্ড কিন্তু বর্তমানে বেশ ভাইরাল ও জনপ্রিয় হয়ে উঠেছে। যা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিডিও করেছেন। ২০২৫ সালে মনের মানুষ খুঁজতে আপনি কি এমন করবেন?

প্রতিবছর বছরের শেষ রাত অর্থাৎ রাত বারোটা বাজার ঠিক আগের মুহূর্তে মাদ্রিদের প্লাজা ডি এস্পানায় জড়ো হয় বাসিন্দারা। বছরের শেষ ১২ সেকেন্ডে প্রতি সেকেন্ডে একটি করে আঙুর খাওয়া হয়। এভাবেই নতুন বছরকে বরণ করে নেয় স্প্যানিশরা।
যা আগামী বছরের বারোটি মাসকে সুখকর হিসেবে মনে করা হয়। সেই সঙ্গে তারা মনে করেন, এটি করলে তারা নাকি সুখে থাকবে। এমনকি মনের মানুষের দেখা হবে, ভাগ্যের দ্বারও নাকি খুলবে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একজন মহিলা দাবি করছেন, এই রীতি মেনে চললে মনের মানুষের দেখা যায়। স্পেনের নববর্ষের ঐতিহ্য হল ১২ টি আঙুর খাওয়া। অর্থাৎ রাত ১২ টার সময় রাত ১২টি আঙুর খাওয়া হয়, সেই সসঙ্গে বারো মাসের নাম বলা হয়। সেই সঙ্গে ১২ টি বেল বাজানো হয়।
প্রতিটি বেলের বাজানোর সঙ্গে সঙ্গে পালন করা হয় নতুন বছর। সেই সঙ্গে মানুষ নাচ, গানের সঙ্গে তাদের নববর্ষ পালন করেন। আর এটি মেনে বেশ কয়েকজন মহিলা টেবিলের নীচে বসে ১২ টি আঙুর খাচ্ছেন। সেই সঙ্গে তারা তাদের সাফল্যের সময় গল্পও ভাগ করছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিশ্বাস করা হয়, আপনি যদি টেবিলের নীচে বসে ১২ সেকেন্ডে ১২ টি আঙুর খান, এবং ভালোবাসার কথা প্রকাশ করেন ও মনের মানুষ পাওয়ার সন্ধান করেন, তাহলে তা পেয়ে যাবেন।












Click it and Unblock the Notifications