Neem Benefits: নিমপাতা খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?
নিম পাতার প্রচুর গুনাগুণ রয়েছে, তা আমরা সকলেই জানি। এই পাতা খেলে আমাদের শরীরে অনেক কাজে লাগে। নিমের কাঠ খুব শক্ত হয়, নিমের কাঠে উইপোকা কখনই বাসা বাঁধতে পারে না আর নিম পাতা আমরা সকলেই খেয়ে থাকি, নিমপাতা রোজ খেলে শরীরে কোনও রোগ বাসা বাঁধতে পারে না, জানুন এর উপকারিতা সম্পর্কে।
ডায়েবটিস রোগী যদি নিমপাতা খান তাহলে আপনাদের শর্করার মাত্রা বাড়তে পারবেন না, রোগ প্রতিরোগের ক্ষমতাও বাড়বে, আর কী কী গুণ রয়েছে এই পাতায়।

সুগার নিয়ন্ত্রণে রাখে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিম পাতার জুড়ি মেলা ভার। ডায়াবেটিস রোগীরা সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তারা কিন্তু নিম পাতা নিত্যদিন খেতে পারেন। তবে অবশ্যই এই নিম পাতা সকালে খালি পেটে খাবেন। তাহলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবেন।
রক্ত পরিষ্কার রাখে
রক্ত পরিষ্কার রাখতে নিম পাতা রোজ খেতে পারেন। এটি যদি আপনি রোজ খান আপনাকে কোনও বড় রোগ ধরতে হবে না। নিমপাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে।
পেট ভালো রাখে নিমপাতা
পেটের জন্য খুব উপকারী নিম পাতা, যদি আপনার পেট ব্যথা হয় বা পেট খারাপ হয় তাহলে আপনি যদি নিম পাতা খান। তাহলে অনেকটাই উপকার পাবেন। নিম পাতা জলের সেদ্ধ করে খালি পেটে খেলে আপনার অ্যাসিডিটি কমবে।

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে
আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে নিত্যদিন নিম পাতা খান। কারণ নিম পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পারে। সেই সঙ্গে যদি আপনি সর্দি- কাশির মতো সমস্যায় ভোগেন তাহলেও নিত্যদিন নিম পাতা খেতে পারেন।
কীভাবে খাবেন নিমপাতা
নিমপাতা পেস্ট করে রস বার করে সেই রস খেতে পারেন। তাছাড়া আপনি চাইলে নিম পাতা শুকিয়ে রসুন ও সরিষার তেল দিয়েও খেতে পারেন। আবার নিমপাতা অল্পতেলে ভেজেও খেতে পারেন।
বেশি নিমপাতা খাবেন না
তবে একসঙ্গে অনেক বেশি নিম পাতা খাবেন না। এতে আপনার নানান শরীরের সমস্যা দেখা দিতে পারে। যদি আপনি কোনও গুপ্ত রোগে ভোগেন তাহলে অবশ্যই নিম পাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ মেনে তবেই খাবেন।












Click it and Unblock the Notifications