কবে থেকে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ শুরু হচ্ছে, থিম কী, এই খাবারগুলিতেই শরীরে মিটবে পুষ্টির ঘাটতি

স্বাস্থ্যই সম্পদ! শরীর সুস্থ থাকলে তবেই কিন্তু কঠিন পরিশ্রম করা যায়। সেই সঙ্গে কাজেও শক্তি পাওয়া যায়। স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য পুষ্টি সম্মত খাবার খাওয়া খুব দরকার। যদি পুষ্টির ঘাটতি শরীরে হয়, তাহলে শরীর সুস্থ রাখা খুব সমস্যার হয়ে পরে।

শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য প্রত্যেকটি মানুষেরই পুষ্টির খুব দরকার। তাই প্রতি বছর পয়লা সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত 'জাতীয় পুষ্টি সপ্তাহ’ পালন করা হয়। সমাজে যাতে কোনও মানুষেরই পুষ্টির ঘাটতি না থাকে, তার জন্য তাঁদের সচেতন করার লক্ষ্যে এই সপ্তাহটি পালন করা হয়।

Nutrition

  • থিম

প্রতি বছর আলাদা আলাদা থিম থাকে । চলতি বছরও কিন্তু একটি আলাদা থিম রয়েছে। ২০২৪ সালের থিম হল সবার জন্য পুষ্টিকর খাবার অর্থাৎ সকলেরই পুষ্টিকর খাবার খাওয়া খুব দরকার। আর থিমটির সাহায্যেই কিন্তু এবার মানুষের মধ্যে সচেতনতা জাগানো হবে। কোন কোন খাবার খেলে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে।

  • বাদাম

শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করতে আপনাকে নিত্যদিন ড্রাই ফুটস, সবজি খেতে হবে। দেখুন আপনার ডায়েটে কোন কোন খাবার রাখলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। যেমন- বাদাম, আখরোট, প্রোটিন, খনিজ ইত্যাদি থাকে।

তাছাড়াও তাকে ভিটামিন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে আপনার হার্ট খুব ভালো থাকবে। মস্তিষ্কের বিকাশ বাড়বে। তাই শিশুদের নিত্যদিন এটি খাওয়ানো দরকার। এতে তাদের ত্বক আরো ভালো থাকে।

  • ওটস

পুষ্টির ঘাটতি পূরণ করতে রোজ খান ওটস। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন বি, খনিজ, আয়রন, ম্যাগনেসিয়াম থাকে। এতে হজম শক্তি বাড়ে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। ওজন নিয়ন্ত্রণে থাকে। এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

  • মুগ ডাল

মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন থাকে। তাই হজম শক্তি বাড়াতে নিত্যদিন মুগ ডাল খান। এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যা খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে ও শরীরের শক্তি পাবেন।

  • শাক সবজি

শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করতে রোজ খান সবুজ শাকসবজি। যেমন- পালংশাক, সরিষার শাক। এতে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা খেলে ক্যানসার রোগের ঝুঁকি কমে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, ভিটামিন কে থাকে। যা আপনার চোখ ও হাড় খুব ভালো থাকবে।

  • দই

একটি প্রোবায়োটিক খাবার। তাই এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন থাকে। দই খেলে আপনার হজম শক্তি বাড়বে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তা কমবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। হাড় মজবুত হবে। এমনকি অস্টিওপোরসিস রোগের ঝুঁকি কমবে।

  • শণের বীজ

শণের বীজে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার থাকে। এতে রোগ প্রতিরোধের ঝুঁকি কমে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। নিত্যদিন হজম শক্তি বাড়াতেও সাহায্য করে।

  • সয়াবিন

পুষ্টির ঘাটতি পূরণ করতে নিত্যদিন পাতে রাখুন সয়াবিন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার থাকে। হাড় মজবুত করে। এতে শরীরে হরমোনের ভারসাম্য হীনতা বজায় রাখতে সাহায্য করে সয়াবিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+