Nails White Spots: নখে সাদা দাগ দেখা দেওয়া কোন রোগের লক্ষণ, জানেন আপনি?
প্রত্যেকটি মানুষেরই শরীর সুস্থ রাখা খুব দরকার। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত দিকেই নজর দেওয়ার খুব দরকার। এমন অনেকে রয়েছেন, যাদের হাতের নখের সাদা দাগ দেখা যায়। ছোট এই সাদা দাগ যে কঠিন রোগের লক্ষণ তা হয়তো অনেকেই জানেন না।
যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন না থাকে বা প্রোটিনের ঘাটতি থাকে তাহলেও কিন্তু এমনটা হয়। শুধু এই কারণে হাতের নখে সাদা দাগ দেখা যায়, তা নয়, অনেক সময় ব্যাকটেরিয়ার কারণেও ত্বক এরকম খারাপ হতে থাকে। তাহলে জানুন হাতের সাদা দাগ কোন রোগের লক্ষণ। নখের উপর হওয়া ছোট সাদা দাগকে লিউকোনিচিয়াও বলা হয়।

নখ কামড়ানো
কখনো নখে যদি আপনার আঘাত লাগে সেই সময়ও কিন্তু এই দাগের সৃষ্টি হতে পারে। এটি অনেক সময় ভেতরে রক্ত জমে যাওয়ার কারণেও হয়ে থাকে। আবার অনেকে খুব নখ কামরান, নখে দাঁত দেন বা আঙুল চোষার কারণেও এমন হয়।
প্রোটিনের ঘাটতি
আবার যাদের শরীরে প্রোটিন ক্যালসিয়াম জিংকের অভাব রয়েছে অর্থাৎ তারা সেই ঘাটতি পূরণ করেন না তাদের শরীরেও কিন্তু নানান সমস্যার সৃষ্টি হয় সে তার মধ্যে একটি হলো নখের সাদা দাগ হওয়া।
অ্যালার্জি
নেলপালিশ, রিমুভার সব মহিলারাই প্রায় পড়ে থাকেন, এতে রাসায়নিক যৌগ থাকে। এই কারণে অনেক সময় নখে অ্যালার্জির সৃষ্টি হয়। এই কারণে অনেক সময় নখ সাদা হয়ে যায়। তবে এমনটা যদি আপনার সঙ্গে হয় তাহলে দ্রুত কিন্তু চিকিৎসকের পরামর্শ নিন।
ব্যাকটেরিয়া
অনেক সময় কোনও ব্যাকটেরিয়ার সংস্পর্শে গিয়েও কিন্তু এই হাতের নখ সাদা হয়ে যায়। ব্যাটেরিয়া নখের ভেতর ঢুকে পরবর্তীকালে আপনার ত্বকের ক্ষতি করতে পারে।

হার্ট, লিভারের সমস্যা
অনেক সময় হার্ট, লিভার, কিডনি বা শরীরে রক্তাল্পতার কারণে নখের দাগ পরিবর্তন হতে থাকে। এটি কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এমন যদি আপনার সঙ্গেও হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
কী বলছেন চিকিৎসকেরা
চিকিৎসকেরা বলছেন, শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতির কারণে একাধিক অসুখ হতে পারে। তাই নিত্যদিন খাদ্য তালিকায় ডিম, মাছ, বাদাম, শস্যদানা, দুগ্ধজাত খাবার রাখা উচিত। নখ সাদা হয়ে গেলেও ভিটামিন ডি খান প্রচুর, তাহলে আপনার নখের রঙ সাদা হবে না। সেই সঙ্গে খাবেন ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, তাহলে কোন বড় রোগ আপনাকে ছুতে পারবে না।












Click it and Unblock the Notifications