Monsoon vegetables: বর্ষাকালে সুস্থ থাকতে কোন কোন সবজি খাওয়া জরুরি, জানেন
বর্ষাকালে সকলেরই প্রায় সর্দি কাশি লেগে থাকে, বৃষ্টিতে ভিজে জ্বর হবার সম্ভাবনা থাকে অনেকেরই। তাই এসময়ে আপনারা যদি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে এমন কিছু সবজি আছে সেগুলি বর্ষাকালে খেতে হবে আপনাদের।
দেখুন কোন কোন সবজি রোজ খাবেন, আবার বর্ষাকালে ফুলকপি, গোলমরিচ। বেগুন এগুলি খাওয়া এড়িয়ে চলবেন। এগুলি খাওয়া কিন্তু একদমই ভালো না।

- শশা
বর্ষাকালে শশা খাওয়া শরীরের জন্য খুব ভালো। স্যান্ডউইচ, স্যালাডের সঙ্গে আপনি শশা খেতে পারেন। কারণ চর্ম রোগের বিরুদ্ধে লড়াই করে এই শশা। শশা কিন্তু পেট ঠান্ডা করত খুব কাজে লাগে।
- টমেটো
টমেটো কিন্তু আমরা শুধু সবজি হিসেবে ধরি না, টমেটোকে ফল হিসাবেও ধরি। স্যালাডের সঙ্গে অনেকেই টমেটো খেয়ে থাকেন, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে, সেই সঙ্গে শরীরে থাকবে বেশ সুস্থ। ঢেঁড়স
ঢেঁড়স খাওয়া শরীরের জন্য খুব ভালো। এতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বর্ষাকালে ঢেঁড়স খাওয়া ভালো। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এটি খান। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কমবে। তাই পারলে বর্ষাকালে রোজ ঢেঁড়স খাওয়ার চেষ্টা করুন।

- লাউ
গরমকালের মতন বর্ষাকালেও লাউ খাওয়া অত্যন্ত জরুরি। লাউয়ে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার হজম ক্ষমতাকে আরোও বাড়িয়ে তুলবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। লাউ শরীর ঠান্ডা রাখতেও খুব ভালো। পেট খারাপ, ডায়রিয়া হলে তা কমাতেও সক্ষম। শরীর ভালো রাখতে বারো মাসই আপনারা কিন্তু লাউ খেতে পারেন।
- উচ্ছে বা করোলা
তেঁতো খাওয়া শরীরের জন্য খুব ভালো। উচ্ছে বা করোলা তো খেতে অনেকেই প্রায় পছন্দ করেন না। তবে উচ্ছে বা করোলা খাওয়া কিন্তু খুব দরকার। বর্ষাকালে আছে যদি সুস্থ থাকতে চান তাহলে নিত্যদিন এগুলি খান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।
- কাঁকরোল
কাঁকরোল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, কারণ কাঁকরোলে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ফাইবার থাকে। বর্ষাকালে অবশ্যই আপনার খাদ্য তালিকায় কাঁকরোল। এতে আপনার পেট খারাপ, জ্বর, হজমের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দেবে।












Click it and Unblock the Notifications