Monsoon Health Tips: বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ও সুস্বাস্থ্য বজার রাখতে মানুন এগুলি
বর্ষাকালে প্রতিটি মানুষের সুস্থ থাকা খুব দরকার, কারণ এই সময় রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়, তবে রোগের প্রভাব বেশি বাড়ে। সর্দি- কাশি ,ফ্লু, ডেঙ্গু, ডায়রিয়া, ম্যালেরিয়ার প্রবণতা একটু বেশি বাড়ে।
এসময় শরীরকে খুব সাবধানে রাখা উচিত। যদি বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান এবং শরীর ভালো রাখতে চান তাহলে মেনে চলুন এই আয়ুর্বেদিক টিপসগুলি।

জল খান
এসময় আপনার শরীরকে হাইড্রেট রাখবেন, কখনোই ডিহাইড্রেট হতে দেবেন না। যার জন্য আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল খেলে শরীর ভালো থাকবে। যদি বারবার জল খেতে ইচ্ছে না হয় তাহলে আদা, তুলসি চা খেতে পারেন। এগুলো আপনার শরীরকে খুব ভালো রাখবে।
ফল, শাক সবজি খান
সুষম খাদ্যও রোজকার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে ফল, শাকসবজি খান। তাছাড়া আম শশা, পালং শাক ইত্যাদি খাদ্য তালিকায় রাখা দরকার। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে আপনার শরীর ভালো থাকবে। যেমন লেবু, কমলালেবু খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। তার সঙ্গে রসুন, পেঁয়াজ, আদার মতন খাবার আপনি রাখতে পারেন।
মশলা খান
খাদ্য তালিকায় মশলা জাতীয় খাবার খান। যেমন, হলুদ, জিরে, ধনে, কালো জিরে, দারচিনি ইত্যাদি রাখুন। এগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আপনার অনেক ক্ষমতা বাড়াতে সাহায্য করবে,। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতা গুলিও বাড়াবে। তাই নিত্যদিন খাদ্য তালিকা এগুলি রাখার চেষ্টা করুন।

ভাজা ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন
ভাজা ও প্রক্রিয়াজাত খাবার বর্ষাকালে এড়িয়ে চলারই চেষ্টা করবেন। কারণ আপনার পাচনতন্ত্র ক্রমশ দুর্বল করে দেবে এবং সেই সঙ্গে আপনার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়বে। কাজ করার ইচ্ছা চলে যাবে।
ব্যয়াম করুন
বর্ষাকালে শরীর সুস্থ রাখার চেষ্টা করুন, নিয়মিত ব্যায়াম করুন, প্রাণায়াম করুন। কিছুক্ষন ধ্যানে নিজেকে নিমগ্ন রাখার চেষ্টা করুন, এতে আপনার শরীর ভালো হবে। কাজের ইচ্ছাও বাড়বে।
তেল মালিশ করুন
শরীর সুস্থ রাখতে বর্ষাকালে তেল মালিশ করুন। তাহলে আপনার শরীরে রক্ত সঞ্চালন ভালো হবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সেইসঙ্গে আপনার গা, হাত পা ব্যথা থাকলে সেই ব্যথা অনেকটাই কমবে।












Click it and Unblock the Notifications