Monsoon Health Care Tips: বর্ষাকালে পেট ফোলা থেকে ফাঁপার সমস্যায় ভুগছেন, কীভাবে পাবেন মুক্তি

বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা প্রতিটি মানুষেরই কমতে থাকে, তবে রোগের প্রকোপ কিন্তু এসময় বেশি বাড়ে। এসময় যারা সকালে হাঁটতে যান, তারা কিন্তু অনেক সময় বৃষ্টির কারণে হাঁটতে যেতে পারেন না, বাড়িতে থাকার কারণে বাড়তে থাকে গ্যাস অম্বল।

সেই সঙ্গে তেল ঝাল মশলাযুক্ত খাবার খেলেও হয় গ্যাসের সমস্যা। বর্ষাকালে পেটের সমস্যায় ভোগেন অনেকেই। কী কী সমস্যায় সকলে বেশি ভোগেন, জানেন।

Monsoon Health Care Tips

পেট ফোলা

বর্ষাকালে পেটে বা অন্ত্রে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যাওয়ার কারণে পেট ক্রমশ ফুলে যায়। যার কারণে শরীরে অস্বস্তি হয় ফুলে থাকার কারণে। এই সময় আমরা কোনও কিছু খাওয়া দাওয়া করতে পারি না। পেটে অনেক সময় যন্ত্রণা হয়। মটরশুটি, ব্রকলি, ফুলকপির মতন গ্যাস হয় যে খাবারগুলি সেগুলি এড়িয়ে চলা উচিত। আমাদের সঠিক সময়ে খাওয়া দাওয়া করা উচিত।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পড়লে সকলকে খুব সমস্যায় পড়তে হয়। মলকে শক্ত করে দেয়। তাই হালকা খাবার খাওয়া উচিত। নিয়মিত ব্যায়াম করা উচিত, অ্যাসিড যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত, তবেই কিন্তু আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন।

বমি বমি ভাব

বমি বমি অনেকেরই হয়, খাবার সঠিকভাবে হজম হয় না। খাবার না হজম হলেই বমি ভাব বাড়তে থাকে। আবার পেট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার অনেক সময় খাদ্যে বিষক্রিয়া হলেও বমি বমি ভাব হয়। এই সময় অনেকেরই বর্ষাকালে অ্যালার্জি হয়। এই সময়ে খাবার খাওয়ার ইচ্ছা থাকে না অনেকেরই। আবার প্রচুর পরিমাণে মদ খেলেও কিন্তু বমি বমি ভাব পায়।

Monsoon Health Care Tips

ডায়রিয়া

বর্ষাকালে যেহেতু রোগের প্রকোপ বাড়ে, তাই এই সময় কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই সময়- সালমোনেলা, কোলাইভ ভাইরাসের কারণে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাই এসময় খাবার দাবার খেলে হাত ধুয়ে ভালোভাবে খাওয়ার চেষ্টা করবেন। বাইরে বৃষ্টির জন্য ভিজে কখনোই সেই হাত খাবার দেবেন না। এটা অনেক সময় অ্যালার্জি হয় এবং ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে।

গ্যাস, অম্বলের সমস্যা

গ্যাস, অম্বলের সমস্যা হয় এই সময়, এই সময়ে বুক জ্বালা জ্বালা করে, মশলাদার খাবার খেলে শরীর কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ হতে থাকে এবং গ্যাসের সৃষ্টি করে। শুধু তাই নয়, অ্যালকোহল জাতীয় জাতীয় খাবার এড়িয়ে চলবেন, এই সময়ে রোজ হাঁটুন ও ব্যায়াম করার চেষ্টা করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+