Monsoon Hair Care Tips: বর্ষাকালে মশলার উপকরণ দিয়েই চুল রাখুন সতেজ, কিন্তু কীভাবে রাখবেন?
বর্ষাকালে চুল ওঠার সমস্যা প্রায় সকলেরই লেগে রয়েছে। চুলে ভালো ভাবে শ্যাম্পু করার পরেও কিন্তু চুলের অনেক সমস্যা লেগে থাকে। চুল আঠা আঠা হয়ে যায়, অনেক সময় চুলকানি, খুশকির মতন নানান সমস্যা দেখা দেয়। মাথায় হাত দিলেই চুল ওঠে, চুল আঁচড়াবার সময় বর্ষাকালের সকলকেই প্রায় কম বেশি চুল উঠতে হয়।
এই সময় চিকিৎসকেরা বলেন, রাতে ভালোভাবে মাথায় তেল মেখে সকালে শ্যাম্পু করার কথা তারপর চুলে কন্ডিশনার লাগান। এতে কিন্তু চুল পরা অনেক কমবে থাকে, যদি আপনারও এরকম সমস্যা থাকে, তাহলে আপনিও এরকম সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি, কিন্তু কীভাবে করবেন, ভাববেন, মাননীয় এই টিপসগুলি।

গোলমরিচ
যদি চুল ওঠার সমস্যার মধ্যে আপনিও থাকনে তাহলে মাথায় গোলমরিচ লাগালে চুল ঘন হয়, লম্বা হয় এবং আরোও কালো হয়। কারণ গোলমরিচের প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, সঙ্গে নানান পুষ্টিগুণ রয়েছে। এগুলি চুলে লাগানো খুব ভালো হয়। চুলের গোড়া থেকে চুল আপনার আরও ভালো হবে। এক গ্লাস জলে কিছুটা গোলমরিচ ভিজিয়ে সেই জল আপনি মাথায় লাগাতে পারেন, এটি আপনার চুলের জন্য খুব ভালো।
তিলের বীজ
তিলের বীজ মাথায় লাগাতে পারেন। এতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা আপনার মাথার ত্বককে এবং চুলকে ভালো রাখতে সাহায্য করবে। এটি মাথায় মাখলে আপনার চুলের গোড়া থেকে চুল ভালো থাকবে এবং রক্ত সঞ্চালন ভালো হবে। সেই সঙ্গে চুল আরও ঘন হবে এবং সতেজ হবে। আয়ুর্বেদ শাস্ত্রে তিল শরীরের জন্য খুব ভালো বলে মনে করা হয়। প্রায় সারা বছরই আপনি এটি মাথায় মাখতে পারেন।

জিরে
জিরে আমরা সবসময় রান্নার কাজেই ব্যবহার করে থাকি এবং ওজন কমানোতেও কিন্তু জিরের জুড়ি মেলা ভার। তবে আপনি কি জানেন জিরে চুলে দিলে মাথার চুল ভালো হয়। শুনে অবাক হচ্ছেন তো, জিরেতে প্রচুর পরিমাণে মেটাবলিজম থাকে। এটি আপনার শরীর সুস্থ রাখতে সক্ষম। এটিতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট থাকে। যা চুল ভালো রাখতে সক্ষম।
কালোজিরে
কালোজিরাতে থাকে থাইমোকুইনিন, এটি চুলের পুষ্টি জগতে সহায়ক। এটি যদি আপনি মাথায় মাখেন তাহলে আপনার মাথার চুল পড়া রোধ হবে এবং মাথার ত্বক ভালো থাকবে। তাই যদি আপনি বর্ষাকালে চুল ওঠা শিকার হন, তাহলে আর দেরি না করে আজ থেকেই কালোজিরা মাথায় মাখুন।
দারচিনি
দারচিনিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং কে থাকে। তাছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এতে ভরপুর। তাই এটি মাখতে পারেন। এটি আপনার চুলকে ভেতর থেকে ভালো রাখবে এবং দ্রুত চুল বৃদ্ধি করতে সক্ষম। দারচিনি আপনি চায়ে দিয়েও খেতে পারেন, এটি কিন্তু শরীরের জন্য বেশ ভালো।












Click it and Unblock the Notifications