Monsoon Drinks: বর্ষাকালে কোন কোন পানীয় পান করা স্বাস্থ্যের জন্য ভালো

বর্ষাকালে রোগের প্রকোপ একটু বেশিই বাড়ে, তবে এসময় আবার রোগ প্রতিরোধের ক্ষমতা মানুষের কমতে থাকে। তাই এসময় সকলের শরীর সুস্থ রাখা খুব দরকার। কখনেই এই সময়ে শরীরকে ডিহাইড্রেট হতে দেবেন না। এই সময়ে প্রচুর পরিমাণে জল খাবেন, তবে সব সময়ে জল খেলে ভালো লাগবে না। এমনটা যদি আপনারও হয় তাহলে আপনি মাঝে মধ্যে বর্ষাকালে জলের পরিবর্তে এই জাতীয় পানীয়গুলো পান করতে পারেন। এটি খেলে আপনার শরীর যেমন ভালো থাকবে।

শরীর ডিহাইড্রেট হবে না। জলের ঘাটতিও পূরণ হবে। আবার সঠিক পরিমাণে শরীরে পুষ্টিও ঢুকবে। আর শরীরে ভিটামিন, ক্যালসিয়াম ঘাটতিও পূরণ হবে। দেখুন, কোন কোন পানীয় পান করবেন।

Monsoon Drinks

বাটারমিল্ক

বাটারমিল্কের নাম সকলেই কমবেশি শুনেছেন। এটি কিন্তু খেলে আপনার খুব ভালো হজম হবে। সেই সঙ্গে শরীরে জলের ঘাটতি পূরণ হবে। এটি তৈরি করা খুব সোজা। দই ও নুন দিয়ে এটিকে ব্লেন্ড করে নিন। তারপরে এটাতে আপনি সামান্য চিনি দিতেও পারেন। আবার নাও পারেন, এটা স্বাদ আরও বাড়ানোর জন্য আপনি জিরা গুঁড়ো, পুদিনা পাতা ও আদা গ্রেট করে দিতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

পুদিনা পাতা ও তুলসী মিশ্রিত জল

আবার যদি আপনার জল খেতে সব সময় ভালো না লাগে, তাহলে আপনি পুদিনা পাতা, তুলসী, লেবু পাতা একসঙ্গে ভিজিয়ে সেই জল আপনি খেতে পারেন। এটি আপনার শরীরে শক্তি বাড়াবে। আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।

অ্যালোভেরার রস

অ্যালোভেরার নাম সকলেই শুনেছেন। অ্যালোভেরা খেলে শরীর কখনোই ডিহাইড্রেট হয় না। সেইসঙ্গে ত্বকও ভালো থাকে। অ্যালোভেরার রসের সঙ্গে লেবুর রস, মধু মিশিয়ে আপনি খেতে পারেন। আবার স্মুদিও তৈরি করে খেতে পারেন। এটি খেলে আপনার হজমও ভালো হবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে, আবার শরীরে জলের ঘাটতিও মিটবে।

drinkg

আইসড টি

ফল মিশ্রিত আইসড টি খেতে পারেন। এটি খেতেও কিন্তু খুব সুন্দর। আপনি প্রথমে গ্রিন টি তৈরি করুন। তারপর সেটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা চায়ে ফল কেটে টুকরো টুকরো কমলালেবু, স্ট্রবেরি শশা কেটে কয়েকঘন্টা ফ্রিজে রাখুন। তারপর ফলগুলো চায়ে যোগ করে এগুলি খেতে পারেন। এটি ভিটামিন সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা আপনার শরীর ভালো রাখতে সক্ষম।

তরমুজের রস

তরমুজ খাবার স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি ।তবে তরমুজের জুস কিন্তু আপনি বর্ষাকালে খেতে পারেন। এতে জলের ভাগ বেশি। এটি খেলে আপনার শরীর কখনোই ডিহাইড্রেট হবে না, স্মুদি করেও খেতে পারেন। পাকা তরমুজ আপনি কেটে সেটাকে ব্লেন্ড করে সেই জুস খেতে পারে।ন আবার বরফের কিউব দিয়েও আপনি তরমুজের রস খেতে পারেন।

নুন, চিনি, লেবুর জল

নুন, চিনি, লেবুর জল ঘন ঘন খেতে পারেন। এটি খাওয়াও আপনার স্বাস্থ্যের জন্য ভালো। সেই সঙ্গে আপনি ব্লুবেরি, কমলালেবুও স্ট্রবেরি দিতে পারেন, মেশাতে পারেন মধু। এটি আপনার শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করবে। লেবু খেলে ত্বকও খুব ভালো থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+