Monsoon Clothes care Tips: বর্ষায় জামা কাপড়ের দুর্গন্ধয় অতিষ্ঠ! চিন্তা নেই, রইল টিপস

Monsoon Clothes care Tips: বর্ষাকাল মানে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি! এসময় সব থেকে অসুবিধা হল জামাকাপড় শুকানো। তারওপর যদি জামা কাপড় কাঁচা হয় তাহলে আর কোন কথাই নেই। ঘর থেকে বারান্দা জুড়ে শুধুই জামা কাপড়! তবে, হাওয়ায় হাওয়ায় জামাকাপড় অনেকটাই শুকনো হয়, তবে জামা কাপড় থেকে একটা বিশ্রী গন্ধ আসে যে গন্ধ সহ্য করা কিন্তু খুব মুশকিলের।

জামা কাপড় রোদ্দুরের তাপে শুকালে যতটা শুষ্ক হয় দুদিন সেই জামা কাপড় পাখার তলায় রেখে দিলেও কিন্তু ততটা শুষ্ক হয় না। আর বর্ষাকালেই এই সমস্যায় পড়তে হয় সকলকে। ধোঁয়া জামা কাপড়ে অনেকটাই জীবাণুও জন্মে যায়, তাছাড়া অদ্ভুত গন্ধ বের হয়, এই সমস্যা থেকে বেরোবেন কীভাবে, এটাই একটা বড় প্রশ্ন। এই জামা কাপড়ের বিচ্ছিরি গন্ধই বা কীভাবে দূর করবেন, কী করলেই ভা বর্ষাকালের কাপড় থেকে অদ্ভুত গন্ধ বের হবে না, দেখুন।

Monsoon Clothes care Tips

বাড়ি ফিরেই জামা ধুয়ে দিন

আপনি কোনও কাজ থেকে বাড়ি ফিরছেন বা অফিস থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে গেলে, সেই জামা তাড়াতাড়ি ধুয়ে ফেলুন। এতে সেই জামাই আপনার জীবাণুও জন্মাবে না বা দুর্গন্ধ হবে না। এই জামা যদি আপনি কেঁচে নিতে পারেন তাহলে আরোও ভালো। তবে এই জামা কাপড় কখনোই কিন্তু ওয়াশিং মেশিনে রেখে দেবেন না। এটি তাহলে থেকে কিন্তু কাঁচার পরেও একটা বিশ্রী দুর্গন্ধ বেরোবে, যদি কাঁচতে না পারেন তাহলে জল দিয়ে তা ধুয়ে পরিষ্কার করে ফেলে দিন।

ভালো ভাবে জামা কাপড় শুকিয়ে নিন

বর্ষা ঋতুতে সূর্যের দেখা খুব কম পাওয়া যায়। তাই এসময়ে জামাকাপড় শুকনো খুব কষ্টের, যতক্ষণ পারবেন ছাদের ঘেরা জায়গায় জামা কাপড় রাখার চেষ্টা করুন। যতক্ষণ বাইরে আলোয় জামাটা কিছুটা ব্যাকটেরিয়া থেকে মুক্ত হবে, দুর্গন্ধ থেকে আপনি মুক্তি পাবেন।

Monsoon Clothes care Tips

আলমারিতে স্যাঁতস্যাঁতে জামা তুলবেন না

অল্প ভেজা জামাকাপড়ও কখনোই শুকিয়ে গেছে ভেবে ভুল করবেন। জামাকাপড় কখনোই কিন্তু শুকনো ভেবে আলমারিতে তুলে দেবেন না। কারণ এটি স্যাঁতস্যাঁতে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। যদি আপনি আলমারিতে এটি তুলে রাখেন, সেটিও যে গন্ধ হবে। সঙ্গে অন্য জামাকাপড়ও গন্ধ হয়ে যাবে। তাই ভালোভাবে জামা কাপড় শুকিয়ে গেলে তবেই কিন্তু আলমারিতে রাখবেন।

ওয়াশিং মেশিন পরিষ্কার করুন

বর্ষাকালে ওয়াশিং মেশিন সব সময়েই পরিষ্কার রাখবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাবান যেন ওয়াশিং মেশিনের ভেতরে না থাকে সেদিকে লক্ষ্য করা দরকার। যদি সাবান ভেতরে থাকে, পরে আবার কোনও জামা যদি ওয়াশিং মেশিনে দেন তাহলে সেই জামা কাপড়ে খুব বিশ্রী গন্ধ বেরোবে। তাই প্রতি সপ্তাহে একবার করে হলেও ওয়াশিং মেশিন পরিষ্কার করুন। তাতে কিন্তু আপনার ওয়াশিং মেশিন ভালো থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+