গরমকালে কেন বাড়ে মাইগ্রেনের ব্যথা, জানুন লক্ষণ, কীভাবে মিলবে রেহাই

মাইগ্রেনের যন্ত্রনা বড় কষ্টের। এই মাথা ব্যথা হলে শরীর কিন্তু খুব খারাপ লাগে। এমনকি অনেকের এই মাথা ব্যথা থেকে বমি বমি ভাব লাগে। গরমকালে প্রায় ১৫ শতাংশরও বেশি মানুষ মাইগ্রেনের সমস্যায় ভোগেন। তবে অনেকেই সাধারণ মাথাব্যথার সঙ্গে মাইগ্রেনের ব্যথা গুলিয়ে ফেলেন। মাইগ্রেন ও মাথাব্যথার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে।

মাইগ্রেনের ব্যথা হলে আপনার মাথা যেকোন একপাশে খুব যন্ত্রণা হবে। এসময় আপনি আলোর দিকে তাকিয়ে থাকতে পারবেন না। মানসিক চাপ থাকলে বা ঘুমের অভাব হলে বা পরিবারের যদি কেউ মাইগ্রেনের সমস্যায় ভোগেন তাহলেও তাহলে কিন্তু আপনিও মাইগ্রেনের সমস্যায় ভুগবেন। কীভাবে আপনি বুঝবেন আপনি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, জানুন।

  • লক্ষণ

মাইগ্রেনের ব্যথা হলে মাথার অর্ধেক আপনার ব্যথা হবে। আবার মাথা ব্যথার কারণে অনেকের বমি পায়। এসময় যদি কোথাও জোরে আওয়াজ হয় বা মাইক চলে তাহলে আপনার বিরক্ত লাগবে। মাইগ্রেনের ব্যথা হলে আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা হবে। তাকিয়ে থাকতে কষ্ট হবে। হাত ও পা অসাড় হয়ে যাবে। আবার অনেক সময় শরীর জ্বালা করতে পারে।

  • মানসিক চাপ

মাইগ্রেনের সমস্যায় যারা ভোগেন তাদের কথা বলতে কষ্ট হয়। মাইগ্রেনের ব্যথা কয়েক ঘণ্টা যে স্থায়ী থাকে তা কিন্তু নয়। প্রায় কয়েকদিন মাথা ব্যথায় ভুগতে হয়। মাইগ্রেনের ব্যথায় অনেকেরই বমি হয়। তবে মাইগ্রেনের ব্যথা কমাতে কী করবেন। মানসিক চাপকে এড়িয়ে চলার চেষ্টা করুন। মানসিক চাপের কারণেই বেশি হয় মাইগ্রেনের ব্যথা। যোগ ব্যায়াম করুন, শ্বাস ভালোভাবে নিন। পারলে সকাল বেলা ঘুম থেকে উঠে হাঁটুন। তাহলে মাইগ্রেনের ব্যথা হবে না।

  • পর্যাপ্ত পরিমাণে ঘুমান

পর্যাপ্ত পরিমাণে আপনি যদি নিত্যদিন ঘুমান ও মানসিক চাপ দূরে রাখেন। তাহলে কিন্তু এই ব্যথা একদমই হবে না। যে ব্যক্তি সাত থেকে আট ঘন্টা ভালো ঘুমোন তাঁর মাইগ্রেনের সমস্যা হয়।

  • জল খাবেন

মাইগ্রেনের চিকিৎসার একটি সহজ উপায় হল আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। শরীরকে ডিহাইড্রেট হতে দেবেন না।

  • রোজ খান এই খাবারগুলি

মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে নিত্যদিন গোটা শস্য, শাকসবজি খেতে হবে। তবেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। এই ব্যথা থেকে মুক্তি মিলবে।

  • খান এই ভেষজগুলি

মাইগ্রেনের ব্যথা হলে আপনাকে ব্রাহ্মী ও অশ্বগন্ধা খেতে হবে। এই দুটি ভেষজ খেলে আপনার মস্তিষ্ক ভালো থাকবে।

  • তুলসী পাতা খান

মাইগ্রেনের ব্যথা কমাতে রোজ খান তুলসী পাতা। এটি খেলে আপনার হজম শক্তি বাড়বে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে ও স্মৃতিশক্তি বাড়বে। সেই সঙ্গে মাইগ্রেনের ব্যথাও কমবে। মাইগ্রেনের ব্যথা কমাতে ভরসা রাখতে পারেন ঘি ও বাদামের উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+