শীতকালে বাড়ে মাইগ্রেনের ব্যথা, যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই খাবারগুলি খাওয়া এড়িয়ে চলুন
শীতকালে অনেকেরই মাইগ্রেনের সমস্যা বেড়ে যায়। আর এই মাইগ্রেনের ব্যথা যে কি কষ্টের, সে একমাত্র যার হয়, সেই জানে। এই ব্যথা হলে শুধু যে মাথাব্যথা হয় তা কিন্তু নয়। মাথা ঘোরে, বমিবমি ভাব লাগে। এই সময় কোনও শব্দ বা আলোর সামনে সেই ব্যক্তি কিন্তু দাঁড়াতে পারেন না।
এতে তার শরীর প্রচন্ড খারাপ লাগে। মাথার যেকোনও এক পাশে এই ব্যথা শুরু হয়। এমন অনেক খাবার রয়েছে তা যদি আপনি প্রচুর পরিমাণে খেতে থাকেন, তাহলে মাইগ্রেনের ব্যথায় আপনাকে কষ্ট পেতেই হবে। জানুন কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলবেন।

- ক্যাফেইন জাতীয় খাবার
মাইগ্রেনের ব্যথা কমাতে অবশ্যই ক্যাফেইন জাতীয় খাবার কম খান অর্থাৎ কফি কম খাবেন না। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি প্রচুর পরিমাণে ক্যাফেইন জাতীয় খাবার খান, তার কিন্তু সব থেকে বেশি মাইগ্রেনের সমস্যা হয়। এই ব্যথা কিন্তু সহজে সারতে চায় না।
- চকোলেট
মাইগ্রেনের ব্যথাকে ক্রমশ বাড়িয়ে দেয় চকোলেট। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। তাছাড়াও থাকে টাইরামিন আর মিষ্টি। চকোলেটে বেশি খেলে আপনার মাথাব্যথা এমনিতেই বেড়ে যাবে। যদি আপনি মাইগ্রেনের রোগী হন তাহলে ভুলেও কিন্তু চকোলেট বেশি খাবেন না।
- ফাস্ট ফুড
বেশি পরিমাণে ফাস্ট ফুড কিংবা প্রক্রিয়াজাত খাবার খেলে মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। তাই ব্যথা কমাতে এই ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন।
- ড্রাই ফুটস
এই ব্যথা বাড়াতে সাহায্য করে ড্রাই ফুটস ও বাদাম। বেশি পরিমানে কিশমিশ, খেজুর, ডুমুর খেলে মাথাব্যথা বাড়ে। এতে প্রচুর পরিমাণে ফেনিল্যালানিন থাকে। যা মাইগ্রেনের ব্যথা বাড়ায়। তাই মাইগ্রেনের ব্যথা হলে ভুলেও এগুলি খাবেন না।
- মদ
২০১৮ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, যারা বেশি পরিমাণে মদ খান, তাদের মাইগ্রেনের ব্যথা বাড়ে। মদ খেলে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যায়। যে কারণে মাথাব্যথার সমস্যাও কিন্তু বাড়তে থাকে। তাই মাইগ্রেনের ব্যথা যদি আপনার প্রায় সময় হয় তাহলে ভুলেও মদ খাবেন না।
- সাইট্রাস ফল
বিশেষত যারা মাইগ্রেনের রোগী, তাদের বেশি পরিমাণে সাইট্রাস জাতীয় কোনও ফল খাওয়া উচিত নয়। এতে ব্যথা বাড়তে থাকে। সাইট্রাস ফলে টকের ভাব বেশি থাকে। যে কারণে ব্যথা কিন্তু বাড়তে থাকে। যখন ব্যথা প্রচুর পরিমাণে হবে, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications