এবার দীপাবলিতে পুরুষেরা ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলুন

হিন্দুদের কাছে দীপাবলি মানেই আনন্দের উৎসব। এদিনটিতে সকলে হাসি মজায় কাটিয়ে দেন। দুর্গাপুজোর পর দীপাবলি খুব আনন্দের সঙ্গে পালন করেন সকলে। এই দিন গণেশ ও মা লক্ষ্মীর পুজো করা হয়। এতে কিন্তু বাড়িতে সুখ, সমৃদ্ধি বিরাজ করে বলে মনে করা হয়।

দীপাবলিতে সকলেই নানান ধরনের সুন্দর জামা, কাপড় পরবেন। আলোর উৎসবে বাড়ির সদস্যদের সঙ্গে মেতে উঠবেন। ফ্যাশনের কথা বললে মেয়েদের কথার পাশাপাশি পুরুষদের কথাও আসে। এবার দীপাবলিতে মহিলাদের টেক্কা দিতে পারেন পুরুষেরাও। রইল পুরুষদের সাজের টিপস।

diwali-look

  • নীল কুর্তা

দীপাবলি তো অনেকেই কুর্তা পরতে ভীষণ পছন্দ করেন। তা যদি আপনি কুর্তা পরেন তাহলে নীল রঙের পরবেন। সেই সঙ্গে অবশ্যই সাদা পায়জামা পরবেন। তার সঙ্গে পকেটে যদি একটা গোলাপ ফুল রাখবেন। তাহলে কিন্তু আপনার দীপাবলির সাজ পুরো জমে যাবে।

  • হলুদ পাঞ্জাবি

হালকা হলুদ পাঞ্জাবির সঙ্গে সাদা পায়জামায় আপনার দীপাবলির লুক হয়ে উঠবে অসাধারণ। সেই সঙ্গে অবশ্যই কিন্তু একটা দোপাট্টা রাখবেন। আর যদি পারেন গলা একটা হালকা সোনার চেন পরুন। এতে কিন্তু আপনাকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে।

  • প্রিন্টেড কুর্তা

দীপাবলিতে নিজেকে একটু আলাদা রকম ভাবে সাজাতে প্রিন্টেড কুর্তার ওপরে নেভি ব্লু রঙের ওয়েস্ট কোট পরুন। সেই সঙ্গে মানানসই জুতো পরুন। আপনাকে দেখে তাক লেগে যাবে সকলের।

  • মেরুন কুর্তা

মেরুন রঙের সঙ্গে কালো রঙ কিন্তু খুব সুন্দর লাগে। তাই এবার মেরুন রঙের কুর্তার সঙ্গে কালো রঙের প্যান্ট পরে দীপাবলিকে করে তুলুন আকর্ষণীয়। দীপাবলির যে কোনও অনুষ্ঠানে যখন আপনি যাবেন, তখন আপনাকে দেখে চোখ সরাতে পারবেন না কেউই।

  • বাদাম ও লাল রঙের কুর্তা

বাদামি ও লাল রঙের কুর্তা, কালো প্যান্ট সঙ্গে একটা ম্যাচিং ওড়না আর গলায় একটা হালকা সোনার চেন পরলে আপনার সাজ একদমই সম্পূর্ণ হয়ে যাবে।

  • কালো রঙ

আপনি কি কালো রঙ পরতে পছন্দ করেন, তাহলে কিন্তু অবশ্যই পোশাকের সঙ্গে সোনালী ছোঁয়াটা রাখবেন। কালো রঙের কুর্তা বা পাঞ্জাবি যাই পরুন না কেন, সোনালী রঙের দোপাট্টা কিন্তু অবশ্যই রাখবেন। এই রাজকীয় লুক দেখলে চমকে যাবেন সকলে।

  • ধুতি প্যান্ট

এবার দীপাবলিতে সকলের থেকে একটু আলাদা দেখাতে আপনি প্রিন্টেড কুর্তার সঙ্গে ধুতি প্যান্ট পরতে পারেন। এতে কিন্তু আপনাকে দেখতে অসাধারণ লাগবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+