আম খাওয়ার আগে কতক্ষণ জলে ভেজাবেন, না হলে হতে পারে এই সমস্যা
গরমকালে সকলেই কিন্তু আম খেতে ভীষণ পছন্দ করেন। ফলের রাজার প্রতি একটা আলাদাই লোভ থাকে সকলের। এই রসালো মিষ্টি আম পেলে কি আর কেউ ছেড়ে দেয় বলুন! তবে এই আম আপনি বাজার থেকে কিনে এনেই কিন্তু ধুয়েই খেতে শুরু করবেন না।
এতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আম কিনে আনার পর জলে ভিজিয়ে রাখবেন। বেশ কিছুক্ষণ আম ভিজিয়ে রাখার পর তবেই খাবেন, কিন্তু কেন, তা জানেন।

- কী কী পুষ্টিগুণ রয়েছে
আমে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এই ফলে থাকে ফাইবার, আয়রন, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, এ, কে থাকে। যা খেলে আপনার পরিপাকতন্ত্র ভালো থাকার পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। সেই সঙ্গে ত্বক আরোও উজ্জ্বল হবে।
- কেন আম জলে ভিজিয়ে খাওয়া উচিত
তবে এমন অনেকেই রয়েছেন যারা অনেকক্ষণ জলে ভিজিয়ে তবেই কিন্তু খান আম। কারণ আম অনেকক্ষণ জলে ভিজিয়ে খেলে তাতে যে ফাইটিক অ্যাসিড থাকে তা কিন্তু ধুয়ে যায়। কারণ এই অ্যাসিড পেটে ও শরীরে পৌঁছালে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে।
তাছাড়া এই অ্যাসিড শরীরে পৌঁছলে খনিজ শোষণে বাধার সৃষ্টি হয়। আর তাছাড়া আমে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। যা আপনার পরিপাক তন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।
- কী কী সমস্যা হতে পারে
আম কিন্তু মূলত গরমের ফল। তাই আম বেশি খেলে কিন্তু পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া থার্মোজেনিক বৈশিষ্ট্য রয়েছে আমে। যা আপনার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। এতে অনেকের মাথাব্যথা, বমিবমিভাব, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, অন্ত্রের নানান সমস্যা হয়। তাই আম কিন্তু কখনোই বেশি পরিমাণে একদমই খাবেন না।
- কতক্ষণ জলে ভেজাবেন
আয়ুর্বেদ শাস্ত্রেও বলা হয়, আম ভিজিয়ে খাওয়াই ভালো। আমকে অন্তত এক থেকে দু'ঘণ্টা জলে ভিজিয়ে রাখবেন। যদি সেই সময় আপনার হাতে না থাকে তাহলে অন্তত ২৫ থেকে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখবেন। তার কম নয়। না হলে আপনার শরীরের ওপর খারাপ প্রভাব পড়বে।












Click it and Unblock the Notifications