Mango Side Effects: ভুলেও আমের পর এই খাবারগুলি খাবেন না, হতে পারে পেটের সমস্যা

সব মানুষই কমবেশি আম খেতে পছন্দ করেন, গ্রীষ্মকালের ফল আম না খেয়ে কী আর পারা যায় বলুন! গ্রীষ্মকালে আমের নাম শুনলেই পাগল হয়ে যান অনেকেই। ফলের রাজাই হল আম। আমে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, সোডিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি, পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে। আম খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। সেইসঙ্গে শরীরও থাকে সুস্থ, তাই গরমকালে আম খেতে কখনোই ভুলবেন না।

এমন অনেক খাবার আছে যেগুলি কিন্তু আম খাওয়ার পরে খাওয়া উচিত না, তাতে কিন্তু আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। কোন কোন খাবার আম খাওয়ার পর একদমই খাবেন না, জানেন।

 তেল মশলাযুক্ত খাবার

তেল মশলাযুক্ত খাবার

আম খাবার পর কখনোই দুপুর বা রাতে তেল মশলাযুক্ত খাবার খাবেন না। এতে আপনার শরীর খারাপ হবে। শুধু তাই নয়, হজমের সমস্যা হবে। তাছাড়াও গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে আপনার ত্বকের র্যা শ বেরোবে এবং শরীরে ফুসকুড়ি হবার সম্ভাবনা থাকবে।

 দই

দই

আয়ুর্বেদ শাস্ত্রে, মনে করা হয় আম খাওয়ার পর দই খাওয়া উচিত নয়। কারণ দই ঠান্ডা খাবার এবং আম গরম খাবার পেটের ভেতর দুটি খাবার একসঙ্গে গিয়ে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তখন শরীরে কার্বন ডাই অক্সাইড বাড়তে থাকে। যে কারণে আপনার গ্যাস, বমি, পেটব্যথা অর্থাৎ পেটের নানা রকম সমস্যা হতে পারে আপনার।

 নন ভেজ খাবার

নন ভেজ খাবার

আম খাওয়ার পর ননভেজ খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাহলে আপনার শরীরের ক্ষতি হতে পারে। হজম নাও হতে পারে, বদহজম হতে পারে এবং বমি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আম খাবার পর মাছ, মাংস এড়িয়ে চলাই ভালো।

 জল

জল

আম খাওয়ার পর জল কখনোই খাবেন না, এটা খুব একটা ভালো নয়। শরীরের সমস্যা হতে পারে। এটি শরীরের উপর বিশেষ প্রভাব ফেলে। আম খাওয়ার পর জল খেলে বুক জ্বালা করতে পারে। গ্যাস হতে পারে। সেই সঙ্গে পেটে ব্যথা হতে পারে। তাই আম খাওয়ার পর কখনোই জল খাবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+