রাখি বন্ধন উৎসবে দাদাকে বাইরের মিষ্টি না খাইয়ে ঘরেই বানিয়ে খাওয়ান এই স্পেশাল হালুয়া
রাখি বন্ধন উৎসব হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ও বিশেষ উৎসব। বলা চলে, সারা বছর রাখি বন্ধন উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন সকলে ভাই, বোন, দাদা দিদিরা। ভাই বা দাদাদের রাখি পরিয়ে, মিষ্টি খাইয়ে, তাঁদের শুভ কামনা করে বোনেরা রাখি উৎসব পালন করে থাকেন।
তবে এই দিনে আপনি কিন্তু বাইরে থেকে মিষ্টি না কিনে দাদাদেরকে দোকানের মিষ্টি না খাইয়ে, ঘরেই তৈরি করতে পারেন গোলাপের হালুয়া, আগে কি কখনও খেয়েছেন আপনি? বানাতে কী কী উপকারণ লাগবে এবং কীভাবেই বা বানাবেন, তা জানুন এখান থেকে।

- বানাতে লাগবে এই উপকরণগুলি
দুধ, ক্রিম, চিনি, লেবুর খোসা, ঘি, এলাচ গুঁড়ো, বাদাম, পেস্তা, গোলাপপাতা, জাফরান। খুব সহজেই ঘরে তৈরি করুন এই গোলাপের হালুয়া। কীভাবে তৈরি করবেন, দেখুন।
- এই উপায়ে বানান
প্রথমে একটু ডিপ কড়াই নেবেন। কারণ এটিতে দুধ ভালোভাবে জাল দেওয়া যায়। তারপরে দুধ দিয়ে ভালোভাবে জাল দিয়ে ক্রিম বার করবেন। তার জন্য আপনাকে ভালোভাবে দুধটা নাড়তে হবে। কিন্তু দেখবেন ভালোভাবে নাড়তে গিয়ে দুধ কিন্তু কখনও পুড়ে না যায়। তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু তেতো হয়ে যাবে।
যখন দুধের পরিমাণ আপনার অর্ধেক হয়ে যাবে, তাতে সামান্য লেবুর পাতা কুচি দেবেন। তারপর সামান্য চিনি দেবেন দিয়ে ভালোভাবে নাড়বেন। এরম নাড়তে নাড়তে দুধ আরেকটু ঘন হয়ে যাবে। তাতে কিছুটা এলাচ গুঁড়ো, কেশর, গোলাপের পাতা দেবেন। তারপর তাদের কিছুটা ঘি দেবেন।
ঘি দিয়ে খানিকক্ষণ ফোটাবেন। তারপর যখন দেখবেন আপনার দুধ আরও ঘন হয়ে গিয়ে ঠিক কেকের গুঁড়ো মত দেখতে লাগছে। সেখানে কিছুটা বাদাম ও পেস্তা দিয়ে দিন। তারপর তাতে আরও এক কাপ দুধ দিন দিয়ে ভালোভাবে মেশান। এরপর গ্যাস বন্ধ করে নিন।
এরপর গ্যাস বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। তারপরে একদম তৈরি হয়ে যাবে গোলাপের হালুয়া। তারপর প্লেটে নামিয়ে তার ওপরে আপনি অল্প করে গোলাপ পাতা দিয়ে দিন ও তার ওপরে কিছুটা ড্রাই ফুটস দিয়ে দিতে পারেন।












Click it and Unblock the Notifications