সামনেই মহালয়া, আপনিও কি খান নিরামিষ খাবার, তাহলে পাতে রাখুন এই লোভনীয় রেসিপিগুলি
মহালয়া আসতে আর বেশি দিন বাকি নেই। অক্টোবর মাসের দু’তারিখেই পড়েছে মহালয়া। এই দিন অনেকেরই প্রায় ছুটি থাকে। আবার অনেকে বাড়িতে থাকেন। তাছাড়াও এই দিন সকলেই কিন্তু প্রায় নিরামিষ খাবার খান।
আপনিও যদি নিরামিষ খাবার খান, তাহলে পাতেই লোভনীয় এই রেসিপিগুলি রাখতে পারেন। যা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন এগুলি। কীভাবে বানাবেন, বানাতেই বা কী কী লাগবে, জানুন।

- পালং পনির
আপনি কিন্তু এই মহালয়ের দিন বানাতে পারেন পালং পনির। পালং পনির খেতে আমরা কমবেশি সকলেই ভীষণ ভালোবাসি। তাছাড়া পালংশাক সকলেই খেতে ভালোবাসেন। এটি বানাতে আপনার লাগবে পালং শাক, পনির, গোটা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচালঙ্কা, টম্যাটো, দারচিনি, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, সাদা তেল, মাখন, নুন।
কীভাবে বানাবেন, দেখুন-প্রথমে পালংশাক গরম জলে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর পনিরের টুকরো গুলিকে আপনার পছন্দ মতন কেটে নিন। তারপর গ্যাসে একটি কড়াই বসান। কড়াই বসিয়ে ভালোভাবে তেল গরম করে তাতে সামান্য নুন দিয়ে পনির গুলিকে হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর ওই ভেজে রাখা পনিরের তেলেই আপনি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কার, টম্যাটো, আদা দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন।
এরপর সেদ্ধ করা পালং শাক আপনি মিক্সিতে বা শিলনোড়ায় ভালোভাবে বেটে নিন। নিয়ে কড়াইতে তেল আর সামান্য মাখন দিয়ে মশলাগুলি দিয়ে আপনি ভাবলেন সেগুলির সঙ্গে পালংশাক আরেকবার মিশিয়ে নিন। তারপরে কড়াইতে একটি অন্য কড়াই বসান। তারপর কড়াইতে তেল আর সামান্য পরিমাণ মাখন দিন। দিয়ে দারুচিনি, এলাচ, লবঙ্গ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে জল দিয়ে একটু ঢেকে রাখুন। তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ পালং পনির।
- সয়াবিনের কাটলেট
এই বিশেষ দিনে একটু কাটলেট হবে না তাই আবার হয় নাকি! এই দিনে অনেকেই নিরামিষ খান। আপনিও বাড়িতে বানিয়ে নিন সয়াবিনের কাটলেট। এটি বানাতে লাগবে সয়াবিন, আলু, সাদা তেল, আদা, রসুন, লঙ্কা, হলুদ, ধনে, লঙ্কাগুঁড়ো, গরম মশলা, নুন, ধনেপাতা, ব্রেডক্রাম্বস আর তেল।
- কীভাবে বানাবেন
প্রথমে সয়াবিনগুলি ভালোভাবে জলে সেদ্ধ করে নিন। নিয়ে জল ঝরিয়ে রাখুন। তা আবারও ঠান্ডা জল দিয়ে ভালোভাবে সয়াবিন গুলো দিয়ে হাত দিয়ে চিপে সয়াবিন থেকে সমস্ত জল বার করে দিন। তারপর মিক্সিতে সয়াবিনগুলো ভালোভাবে পেস্ট করে নিন। এরপর গ্যাসে একটি কড়াই ভালোভাবে গরম করে তাতে পরিমাণমতো সাদা তেল দিয়ে আদা দিন।
সেই সঙ্গে কাঁচালঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন। তারপর কিছুটা ভেজে নিয়ে হালকা করে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে তাতে সয়াবিনের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। এর পরে তাতে আলু সেদ্ধ আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন।
তারপরে হাতের সাহায্যে সেটা কাটলেট আকারে সেপ দিন। এটি কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে ব্রেডক্রাম্বসে ভালোভাবে কোট করে আবারও তেলে ভেজে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার সয়াবিনের কাটলেট।
- ভেজ বিরিয়ানি
বিরিয়ানি খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। তবে বিরিয়ানি মানেই আমাদের কাছে প্রথম চিকেন বা মটনের নাম প্রথমেই মনে আসে। তবে আপনি কিন্তু এই বিশেষ দিনে ভেজ বিরিয়ানিও খেতে পারেন। যা খেতে কিন্তু অসাধারণ। এটি তৈরি করতে আপনার লাগবে বাসমতি চাল, গাজর, বিনস, মটরশুঁটি, তেল, ঘি, গোলমরিচ গুঁড়ো। লঙ্কাগুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিন্ এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, কাজু, কিশমিশ, নুন আর চিনি।
কীভাবে তৈরি করবেন-প্রথমে আপনি চাল ভালোভাবে সেদ্ধ করে নিন। ৯০ শতাংশ সেদ্ধ করবেন। তার বেশি কিন্তু করবেন না। এরপর ভাতের ফ্যান ঝরিয়ে নিন। তারপরে কড়াই বসিয়ে ভালোভাবে গরম করুন। করে সাদা তেল দিয়ে আবারও গরম করুন।
এরপরে তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর সেদ্ধ করে রাখা ভাত দিয়ে ভালোভাবেই নাড়তে থাকুন। তারপরে সামান্য নুন, চিনি দিন। দেখবেন ভাতের সঙ্গে সবজি গুলো ভালোভাবে মিশে গেছে, তারপরে ঢেকে অন্তত দশ মিনিট রাখুন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ভেজ বিরিয়ানি। এটাতে কিন্তু চাইলে আপনি বিরিয়ানি মশলাও অল্প দিতে পারেন।












Click it and Unblock the Notifications