Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই মজাদার স্ন্যাকসগুলি খেয়েই উপভোগ করুন বর্ষাকাল, রইল রেসিপি

বর্ষাকালে মশলাদার খাবার খেতে ইচ্ছা করে সকলের। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর এই সময় যদি চা ও চপ, মুড়ি পাওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। এই বর্ষাকালে আপনি কিন্তু এই স্ন্যাকসগুলি বানিয়ে খেতে পারেন।

যা কিন্তু খেতে অসাধারণ লাগবে। সেই সঙ্গে বর্ষাকে খুব দারুণভাবে উপভোগ করতে পারবেন। এই খাবারগুলো খেয়ে সকলেই আপনার প্রশংসা করবেন। কীভাবে তৈরি করবেন, কী কী তৈরি করবেন, দেখুন।

cooking

  • সুজির টোস্ট

আপনি কিন্তু সুজি খেতে ভালোবাসেন তাহলে কিন্তু এটি বানাতে পারেন। প্রথমে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম, নুন, জল, সুজি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন। তারপর ননস্টিক প্যানে ব্যাটার দিয়ে দু’দিক ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এটি। যা আপনি চা ও চাটনির সঙ্গে খেতে পারেন।

  • ভাজা ছোলা

আপনি যদি ছোলা খেতে ভালবাসেন, তাহলে দেরি না করে আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রাখুন। পরের দিন ছোলাটা সেদ্ধ করে জল ফেলে দিন। দিয়ে তাতে কিছুটা কাঁচা পেঁয়াজ, গোলমরিচ, ধনেপাতা, চাট মশলা, লেবুর রস স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিন।

নুন দিয়ে ভালোভাবে ছোলা মেখে নিন। তারপরে একটা অন্য পাত্রে তেল গরম করুন। তারপর ছোলা ভেজে নিন। এটি কিন্তু খেতেও বেশ কটমট করবে। তার সঙ্গে চা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে।

  • সুজির উপমা

যদি আপনি সুজি খেতে ভালোবাসেন, তাহলে সন্ধ্যেবেলা সুজি দিয়ে উপমা বানাতে পারেন। তার জন্য লাগবে পেঁয়াজ কাটা, টম্যাটো, মটরশুঁটি, কাঁচালঙ্কা, লেবুর রস, আর যদি আপনার ঘরে আর কোনও সবজি থাকে, তাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে আপনি এই সবজিগুলোকে ছোট ছোট করে কেটে ভেজে নিন। তারপরে সুজি দিয়ে দিন। দিয়ে নুন দিয়ে ভালোভাবে মেখে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে সুজির উপমা।

  • ফলের স্যালাড

মরসুমে ফল ছোট ছোট করে কেটে তাদের সামান্য খেজুর, তেতুলের চাটনি, ভাজা জিরে, সামান্য নুন, চাট মশলা দিয়ে স্যালাড করে দিন। খেতে কিন্তু বেশ মুখরাচক লাগে। এতে কিন্তু রয়েছে অনেক স্বাস্থ্য গুণও।

  • ডালের টিক্কা

আপনি কিন্তু সারারাত ছোলার ডাল ভিজিয়ে পরের দিন সকাল বেলায় এটি ভালোভাবে পেস্ট করে নিতে পারেন। করে ফ্রিজে রেখে নিন। তারপর সন্ধ্যেবেলা এতে ছোট ছোট আদা কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরে, নুন দিন। তারপর ভালোভাবে মেখে নিন।

তারপর এটাকে ছোট ছোট টিক্কার মতন তৈরি করে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ছোলার ডালের টিক্কা। আপনি কিন্তু ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন। যা খেতেও কিন্তু বেশ সুন্দর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+