বর্ষায় বাড়িতেই বানান এই ঝাল ঝাল স্ন্যাকসগুলি, রইল বানানোর সহজ পদ্ধতি
ভ্যাপসা গরম কাটিয়ে পড়েছে বর্ষাকাল। প্রায় সময় কিন্তু টিপটিপ বৃষ্টি পড়তেই থাকে। আর এই বৃষ্টিতে কেউই কিন্তু ঘরের বাইরে বের হতে পারেন না। তবে মন কিন্তু মানতে চায় না। প্রায় সময় একটু স্ন্যাকস খেতে ইচ্ছা করে।
এই সময় যদি ঘরে বসেই ঝাল ঝাল স্ন্যাকস পাওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো। তাই আপনিও কিন্তু বর্ষায় বাড়িতে বানিয়ে নিতে পারেন এগুলি। দেখুন কীভাবে বানাবেন, এবং কী কী বানাবেন।

- পটেটো ফ্রাই
যদি আপনি নিরামিষ খাবার খান, তাহলে কিন্তু বর্ষাকালে ঘরেই বানিয়ে নিতে পারেন পটেটো ফ্রাই। এই পটেটো ফ্রাই বানানোর জন্য আপনার লাগবে- আলু, সাদা তেল, কর্নফ্লাওয়ার, নুন আর সামান্য পরিমাণ টম্যাটো সস।
- কীভাবে বানাবেন
প্রথমে আলু খোসা করে ছাড়িয়ে প্রথমে আলুর খোসাগুলি ভালোভাবে ছাড়িয়ে নেবেন। তারপর আলু ভাজার মতন লম্বা লম্বা করে আলুগুলো কেটে দেবেন। তারপর ফুটন্ত জলে এক চামচ নুন ও আলু গুলো দিয়ে অন্তত এক থেকে দু’মিনিট রেখে দিন। তাহলে একটা ছাকনির সাহায্যে আলুগুলো তুলে জল ঝরিয়ে নেবেন।
তারপরে ওই সেদ্ধ করে রাখা আলো গুলো জল ঝরে গেলে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে সেই আলুগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ছাঁকনির উপর বসিয়ে রাখবেন। তার কিছুক্ষণ পর অন্য একটি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে আর আলু তেলে নামিয়ে ভালোভাবে ভেজে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে আপনার পটেটো ফ্রাই। টম্যাটো সস দিয়ে খুব সহজেই এটি আপনি পরিবেশন করতে পারেন।
- চিকেন স্টার ফ্রাই
বর্ষাকালের যদি আপনি ঘরেই বানিয়ে ফেলেন চিকেন স্টার ফ্রাই, তাহলে কেমন হয় বলুন তো! এটি বানাতে আপনার লাগবে মুরগির মাংস, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, পেঁয়াজের পাপড়ি, রসুন, কাঁচালঙ্কা, আদা, টম্যাটো সস, তেল, লবঙ্গ, গোলমরিচ, পরিমাণ মতন নুন, চিনি।
- কীভাবে বানাবেন
প্রথমে মাংসতে নুন, হলুদ, কাঁচালঙ্কা বাটা, রসুন ভালোভাবে মাখিয়ে রেখে দিন। তারপর একটি পাত্রে তেল গরম করে তাদের গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ, আদা কুচি দিয়ে ভালোভাবে ভাজতে থাকে। এরপর মাখিয়ে রাখা মাংস তাতে দিয়ে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ সস দিয়ে ভালোভাবে ফ্রাই করে তাহলেই হয়ে যাবে আপনার চিকেন স্টার ফ্রাই । আপনি কিন্তু বর্ষাকালে আনন্দের সঙ্গে উপভোগ করতে পারে এই স্ন্যাকসটি।
- ড্রাই চিলি চিকেন
বর্ষার মৌসুমের চিকেন খাবেন না তাই আবার হয় নাকি! এই ঝাল ঝাল ড্রাই চিলি চিকেন আপনি কিন্তু এই বর্ষাতেই বাড়িতে বানিয়ে নিন। এটি বানাতে লাগবে মুরগির মাংস, পেঁয়াজ, ক্যাপসিকাম, ডিম,নুন, গোলমরিচ, ভিনেগার, সয়া সস, টম্যাটো সস, আদাবাটা, চিনি, কর্নফ্লাওয়ার, সাদা তেল।
- কীভাবে বানাবেন
প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটি পাত্রে নুন, গোলমরিচ গুঁড়ো, অল্প সয়া সস, ভিনেগার, ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে। তারপর অন্তত এক ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিন।
একটি পাত্রে কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিন। তারপর এই চিকেনগুলোকে ডুবো তেলে ভালোভাবে ভেজে নিন। তারপর অন্য একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিন দিয়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে এক মিনিট মতন ভালোভাবে ভেজে নিন। তারপর রসুন ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ , ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নিন।
ভিনিগার সামান্য কর্নফ্লাওয়ার জল দিয়ে ভালোভাবে নেড়ে তাতে দিয়ে দিন ভেজে রাখা মাংসগুলো দিয়ে তার ওপর দিয়ে ছড়িয়ে দিন পেঁয়াজ পাতা। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ড্রাই চিলি চিকেন।
- পনির ফ্রাই
যারা আলু বা মাংস খেতে চান না। তারা কিন্তু এই বর্ষাকালে অবশ্যই বাড়িতে বানাতে পারেন পনির ফ্রাই। যা বানাতে লাগবে পনির, লাল লঙ্কাগুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, তন্দুরি মশলা, চিনি, মাখন।
- কীভাবে বানাবেন
প্রথমে পনিরে লঙ্কাগুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, তন্দুরি মশলার সামান্য চিনি দিয়ে মাখিয়ে অন্তত কুড়ি মিনিট রেখে। একটি পাত্রে কিছুটা মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে আপনি তাতে কিন্তু পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নিন। নামিয়ে উপর আপনি সামান্য গোলমরিচ গুঁড়ো সামান্য দিয়ে খেতে পারেন।












Click it and Unblock the Notifications